Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন কোথায় জন্মেছিলেন রানী রাসমণি? কলকাতার কাছেই রয়েছে সেই জায়গা

রানি রাসমণি। জন্মেছিলেন দরিদ্র পরিবারে। পরে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় বাংলার ইতিহাসে। তিনিই তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির। যার নাম গোটা দেশে পরিচিত। কলকাতার অন্যতম দর্শনীয় স্থান। কিন্তু জানেন কি কোথায় জন্মে ছিলেন রানি রাসমণি।

অনেকেই হয়তো জানেন না কলকাতা শহরের জানবাজারে রাজ পরিবারে যাঁর বিবাহ হয় সেই রাণি রাসমণি জন্মেছিলেন নিতান্তই দরিদ্র পরিবারে। হালিশহরে রয়েছে তাঁর জন্মভিঁটে। সেখানে এখন সুন্দর করে সাজিয়ে করা রয়েছে এলাকা। জন্মভিঁটের সামনেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মা ভবতারিনীর মন্দির। সেই মন্দিরেও বিরাজ করেন মা ভবতারিনী।

 Rani Rashmoni Ghat Barrackpore

এই মন্দিরের সঙ্গে রয়েছে বেলুড় মঠের একটি আশ্রম। সেখানে ভোগের আয়োজনও করা হয়ে থাকে। মন্দিরের পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণের মূর্তি। গঙ্গার পাড়েই রয়েছে রানি রাসমণির জন্ম ভিঁটে। চারপাশে সুন্দর করে গাছ পালা দিয়ে সাজানো। গঙ্গার ঘাটে দীর্ঘক্ষণ বসে কাটিয়ে দেওয়া যায়। মন শান্ত হয়ে যাবে।

বিকেলে অনেকেই আসেন এই গঙ্গাপ পাড়ে। সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা জায়গা বললে ভুল হবে না। রানি রাসমণির জন্মভিঁটে দেখার পাশাপাশি গঙ্গারপাড়ে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আশপাশে আরও অনেক মন্দির রয়েছে। গঙ্গার পাড়ে আবার চা-কফি তেলেভাজার দোকান রয়েছে। বেড়ানোর পাশাপাশি টুক টাক খাওয়াদাওয়ার ব্যবস্থাও রয়েছে।

কলকাতা থেকে হালিশহরে আসা একেবারেই সহজ। শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী, শান্তিপুর যেকোনও একটি লোকাল ট্রেনে চড়ে হালি শহর স্টেশনে নামুন। সেখান থেকে টোটো করে চলে আসতে হবে
হালিশহরে। তাহলেই পৌঁছে যাওয়া যাবে রানি রাসমণির জন্মভিঁটেতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+