Dokra Village: লালমাটি আর ডোকরা, শান্তিনিকেতন নয় বেড়িয়ে আসুন কলকাতার কাছেই এই ছোট্ট গ্রামে

আগুনের গনগনে আঁচে কী ভাবে তৈরি হয় ডোকরার সব মূর্তি। কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয় ডোকরা। জানেন কি। অথচ কলকাতার কাছেই রয়েছে সেই গ্রাম। যার নাম ডোকরা গ্রাম। সপ্তাহান্তের ছুটি কাটানোর সেরা ঠিকানা বলাই যায়।

হস্তশিল্প মেলার স্টলে স্টলে ঘুরে ডোকরা বা দক্ষিণাপণে বিশ্ববাংলার স্টল ছেকে ডোকরার মূর্তি, প্যাঁচা অনেকেই দেখে থাকবেন। অনেকেই ঘর সাজাতে কিনে নিয়ে যান। ডোকরার লকেট কানের দুল পরে সাজগোজ করতে পছন্দ করেন অনেকেই। কিন্তু জানেন কি কোথায় তৈরি হয় এগুলি। কেমন করে তৈরি হয়।

Dokra Village

বাংলার এই শিল্পের ইতিহাস জানতে হলে চলে আসতে হবে কলকাতার কাছেই ছোট্ট একটা গ্রামে। যার নাম বিকনা। অনেকে ডোকরা গ্রামও বলে থাকেন। এই গ্রামেই বাস করেন সব জাতীয় পুরস্কার পাওয়া শিল্পীরা। যাঁদের হাতের সূক্ষ ছোঁয়ায় তৈরি হয় ডোকরার সব জিনিস। সোনা-তামা-পিতল-লোহা কোনওটাই কিন্তু নয় ডোকরা। অদ্ভুত এর সৌন্দর্য। আর সেই ধাতুকে পিটিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে তৈরি হয় অসামন্য সব শিল্পকর্ম।

বাঁকুড়ার লালমাটির দেশে রয়েছে এই ছোট্ট একটা গ্রাম। বাঁকুড়া শহর থেকে কয়েক িকলোমিটার মতো। ঘরে ঘরে এখানে বাস করেন ডোকরা শিল্পীরা। গ্রামের বাসিন্দাদের একটাই জীবিকা ডোকরার বিভিন্ন সামগ্রি তৈরি করা। গ্রামের বাড়ি বাড়ি ঘুরে েসগুলি দেখতে দেখতে দিন কখন পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। সারাটা দিন সেখানে কেটে যাবে।

Dokra Village

এই লালমাটির গ্রামে ঘুরে দেখতে পাবেন ডোকরা শিল্পীদের হাতের কাজ। দেখবেন দিন গড়িয়ে কখন রাত হয়ে গিয়েছে। বাঁকুড়া শহরের কাছে হওয়ায় থাকার তেমন কোনও অসুূবিধা হবে না। আবার বিষ্ণুপুর থেকেও অনেকে সেখানে বেড়িয়ে আসতে পারেন। বিষ্ণুপুরেও দেখার অনেক জিনিস রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+