স্যারকে বাঁচাতে কী ফন্দি আটল বোধি, দেখুন ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’র নতুন প্রোমো
স্যারকে বাঁচাতে কী ফন্দি আটল বোধি, দেখুন ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’র নতুন প্রোমো
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। মাঝে মধ্যে চ্যানেলের তরফে এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়, যা খুব পছন্দ করেন অনুগামীরা। বোধির ছোটো ছোটো বুদ্ধি দেখে খুব খুশি হন দর্শকরা। দেখে নিন এবারের প্রোমোতে বোধি কী দুষ্টুমি করতে চলেছে।

প্রোমোতে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী বোধিদের স্কুলে এসেছে। তারা এসেছে বলছে রবীন স্যারকে স্কুল থেকে বার না করলে কালকে থেকে স্কুল বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে তারা স্কুলে ঝামেলা শুরু করে দেয়। আর এটি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে শুনতে পায় বৌধি এবং তার দাদা। ব্যাস যেই শোনা সেই কাজ। বোধির সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধি আটতে শুরু করে। সে ভাবে স্যারকে স্কুল থেকে বের করে দিলে আমাদের চলবে কী করে চলবে। দুষ্টু লোকেদের জব্দ করতে দুষ্টু বুদ্ধি প্রয়োগ করতে হবে। সে আর তার দাদা মিলে প্ল্যান করতে শুরু করে। তবে শেষ পর্যন্ত কী হবে, বোধি কীভাবে স্যারকে দুষ্টু লোকেদের হাত থেকে বাঁচাতে পারবে। তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিকটি।
দেবতা শ্রীকৃষ্ণ অনেক চমক দেখাবে আমাদের বাড়িতে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে আপনাদের অবশ্যই আসা যাই। ভিডিওতে বোধিকে ছোট্ট গোপাল রূপে দেখা যাচ্ছে। সেখানে বাঁশি হাতে দোলনায় দোল খাচ্ছে বোধি। তাকে দেখতে একদম ছোট্ট গোপালের মতন দেখাচ্ছে । তার এমন সুন্দর সাজ অনেকেই পছন্দ করেছেন। জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল পর্ব দেখুন এই ধারাবাহিকের। সোমবার ও মঙ্গলবার এই ধারাবাহিকের স্পেশাল পর্ব দেখানো হবে।
এই ধারাবাহিকের প্রোমো দেখে সকলেই মজা পেয়েছেন। বোধিসত্ত্ব স্কুলে ক্লাস চলাকালীন স্যার এক ছাত্রকে জিজ্ঞাসা করেন, আরশোলার বৈজ্ঞানিক নাম কি? সে সঠিক উত্তর না দিতে পারলেও একটি ছাত্রী সঠিক উত্তর দেন। কিন্তু বোধি তো খুব বুদ্ধিমান। সে টাপাটপ উত্তর দিকে থাকে। আর বলে আরশোলা পরিবেশের জন্য ক্ষতিকারক হলেও আরশোলা কিন্তু বিষাক্ত হয় না। না হুল ফোটাতে পারে, না কামড়াতে পারে। আরশোলা নিরীহ। আর এটা বলতে না বলতেই বোধির খাতার ওপর উঠে আসে একটি আরশোলা। ব্যস! আর সে ভয়ে পেয়ে ক্লাস রুমে ছোটা ছুটি শুরু করে দেয় আর বলতে থাকে বাঁচাও। এর পর কী হবে, বোধির আর কী কী বুদ্ধি আছে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’।












Click it and Unblock the Notifications