টিআরপিতে সেরার সেরা ফের 'মিঠাই', বাকি বাংলা সিরিয়াল কে কোন স্থানে দেখেনিন

টিআরপিতে সেরার সেরা ফের 'মিঠাই', বাকি বাংলা সিরিয়াল কে কোন স্থানে দেখেনিন

এই মুহূর্তে 'মিঠাই' এর মিষ্টিমুখে মাত বাঙালির ড্রইং রুম। গত ২ মাস ধরে এই সিরিয়াল বাংলার বাকি সিরিয়ালগুলিকে কার্যত তুমুল প্রতিযোগিতা দিয়ে যাচ্ছে। সিদ্ধার্থ মিঠাইয়ের বিচ্ছেদের পর তাঁদের ফুলশয্যা নিয়ে দর্শকদের কৌতূহল আগেই ছিল। আর সেই কৌতূহলের রেশ ধরেই এই সপ্তাহতেও সেরার সেরা 'মিঠাই।' একনজরে দেখা যাক টিঈকপি রিপোর্ট।

'মিঠাই' তালিকায় প্রথম

'মিঠাই' তালিকায় প্রথম

গত সপ্তাহের টিআরপি পয়েন্ট ছাপিয়ে গিয়ে চলতি সপ্তাহে সেরার সেরা হয়েছে 'মিঠাই'। গত সপ্তাহে মিঠাইয়ের দখলে ছিল ১০.৯ । আর এই সপ্তাহে তা হয়েছে ১১.৫।

 দ্বিতীয় স্থানে কে রয়েছে?

দ্বিতীয় স্থানে কে রয়েছে?

দ্বিতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। তাদের দখলে রয়েছে ৯.৬। ফলে মিঠাই এর থেকে অপরাজিতা অপু অনেকটাই পিছিয়ে। এদিকে, টিআরপি চার্টে পর পর স্থানে জি বাংলা থাকলেও, তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক।

তৃতীয় স্থানে কোন সিরিয়াল?

তৃতীয় স্থানে কোন সিরিয়াল?

এই সপ্তাহে গের সপ্তাহের থেকে বেশি পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে 'খড়কুটো'। তাদের সংগ্রহে ৭.৯ রয়েছে। আগের সপ্তাহে এই সিরিয়াল ছিল চতুর্থস্থানে। সংগ্রহে ছিল ৭.৮। এরপরই রয়েছে 'যমুনা ঢাকি'। সিরিয়ালের সংগ্রহে রয়েছে ৭.৮। এটি চতুর্থস্থানে রয়েছে।

নামল 'রানী রাসমণি', উঠল 'শ্রীময়ী'

নামল 'রানী রাসমণি', উঠল 'শ্রীময়ী'

এদিকে, পঞ্চমস্থানে ৭.৪ নিয়ে রয়েছে 'শ্রীময়ী'। একই স্থানে রয়েছে 'ডান্স বাংলা ডান্স'। মহাপীঠ তারাপীঠ রয়েছে ৭.০ নম্বর নিয়ে ষষ্ঠস্থানে। সপ্তমে 'কৃষ্ণকলি', সংগ্রহে ৬.৯। এরপর রয়েছে 'গঙ্গারাম', 'জীবনসাথী'। তারপরে রয়েছে 'করুণাময়ী রানী রাসমণি'। যার সংগ্রবে রয়েছে ৬.৫। শেষে রয়েছে 'বরণ'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+