টিআরপিতে দেবশ্রীর 'কামব্যাক' সিরিয়াল শুরুতেই ছক্কা হাঁকাল! 'মিঠাই' কত নম্বরে দেখে নিন
টিআরপিতে দেবশ্রীর 'কামব্যাক' সিরিয়াল শুরুতেই ছক্কা হাঁকাল! 'মিঠাই' কত নম্বরে দেখে নিন
কার্যত বাউন্ডারি হাঁকিয়ে ফের একবার স্ক্রিনে পিরলেন দেবশ্রী রায়। এর আগে দেবশ্রী অভিনীত 'সর্বজয়া' সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসতেই অনেকেই দেবশ্রীকে কটাক্ষ করেন। তাঁর বয়স নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেভাবে তাকে আমল না দিয়ে এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিজের অভিনয়ে কার্যত জবাব দিলেন সব সমালোচনার। যার ঝলক ১৯ অগাস্টে টেলিভিশন সিরিয়ালের রেটিং এ ধরা পড়েছে। একনজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সিরিয়ালের টিআরপি তালিকা।

মিঠাই কত নম্বরে?
সিদ্ধার্থ আর মিঠাইয়ের অনবদ্য জুটিকে কার্যত কেউ দমিয়ে রাখতে পারছে না! দর্শকদের মন জয় করে রকেট গতিতে জনপ্রিয়তা অর্জন করে চেলেছে এই জুটি। এই সপ্তাহে গত সপ্তাহের মতো করেই টিআরপির প্রথমে রয়েছে 'মিঠাই'। সংগ্রহে রয়েছে ১১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। সংগ্রহে রয়েছে ৯ পয়েন্ট।

তাক লাগাচ্ছে দেবশ্রীর সিরিয়াল
এদিকে, সিদ্ধার্থ-মিঠাই জুটির ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে দেবশ্রী ও কুশল চক্রবর্তী অভিনীত 'সর্বজয়া'। সিরিয়াল রাত ৯ টার স্লটে কার্যত প্রথম সপ্তাহেই হিট! এই সপ্তাহে এই সিরিয়াল তিন নম্বরে রয়েছে টিআরপি তালিকায়। সংগ্রহে রয়েছে ৮.৫ পয়েন্ট। একই সঙ্গে এই সিরিয়ালের সমকক্ষ হিসাহবে উঠে এসেছে 'জীবনসাথী'। তাদের সংগ্রহে রয়েছে ৮.৫। এই সিরিয়ালও এই সপ্তাহে তৃতীয় স্থানে।

হু হু করে পড়ে গেল শ্রীময়ীর রেটিং!
এই সপ্তাহে 'শ্রীময়ী' কার্যত সাপ লুডোর মতো করে রেটিং এ একেবারে নিচের দিকে। এই সপ্তাহের টিআরপি রেটিং এ শ্রীময়ী দশম স্থানে। তাদের সংগ্রহের পয়েন্ট ৬.৪। রেহিত সেন আর শ্রীময়ীর বিয়ে নিয়ে হাইপের পরও সিরিয়াল এভাবে এই সপ্তাহে পড়ে গিয়েছে। সেই জায়গায় মিঠাই কিম্বা সর্বজয়া এই মুহূর্তে 'টক অফ দ্য টাউন' এছাড়াও চতুর্থ স্থান এই সপ্তাহে রয়েছে 'যমুনা ঢাকি'। যার সংগ্রহে রয়েছে ৭.৯ পয়েন্ট।

বাকি সিরিয়াল কে কোথায়?
বাংলা সিরিয়ালে পঞ্চম স্থানে রয়েছে কৃষ্ণকলি। সংগ্রহে রয়েছে ৭.৮ পয়েন্ট। সিরিয়ালগুলোতে ষষ্ঠ স্থানে রয়েছে খড়কুটো। এই জনপ্রিয় সিরিয়ালের সংগ্রহে ৭.৩ পয়েন্ট রয়েছে। কড়ি খেলা রয়েছে সপ্তম স্থানে , এই সিরিয়াল পেয়েছে ৭.২ পয়েন্ট। বাংলা সিরিয়াল ধুলোকণা-র সংগ্রহে রয়েছে ৬.৭ পয়েন্ট। যা অষ্টম স্থানে রয়েছে। এরপর নবম স্থানে রয়েছে রানী রাসমণি। যার সংগ্রহের পয়েন্ট ৬.৫। রিয়ালিটি শোয়ের মধ্যে সেরার সেরা 'ডান্স বাংলা ডান্স'। এদিকে দুই চ্যানেলের টক্করে টিঈরপিতে ৩২ তম সপ্তাহে জি বাংলার সংগ্রহে রয়েছে ৬৬৯ পয়েন্ট। সেখানে স্টার জলসা ৬০৯ পয়েন্টে রয়েছে। টিরআপির প্রথম পাঁচে নেই স্টার জলসার একটিও সিরিয়াল।












Click it and Unblock the Notifications