‘ওগো বধু সুন্দরী’তে ঋতাভরীর আগে ললিতার চরিত্রের প্রস্তাব দেওয়া হয় এই অভিনেত্রীকে
স্টার জলসায় একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ছিল 'ওগো বধূ সুন্দরী'। বহু দর্শকের প্রিয় ছিল এই সিরিয়াল। এই ধারাবাহিকের হাত ধরেই ঋতাভরী চক্রবর্তী অভিনয়ের জগতে পা রাখেন। তাঁর চরিত্র দর্শকদের মনে আজও গেঁথে আছে। ঋতাভরী এই সিরিয়ালে এক বড়লোক মেজাজি মেয়ে ছিলেন, সে কিভাবে একটা একান্নবর্তী পরিবারে এসে মিশে যায় কীভাবে সকলের ভালোবাসা পায় ও ধীরে ধীরে বদলে যায় সে এই নিয়েই গড়ায় সিরিয়ালের গল্প। আর এই সিরিয়ালে সকল দর্শকের মন জিতে নেয় ললিতা ওরফে ঋতাভরী চক্রবর্তী। তবে জানেন কী ঋতাভরীর আগে এই ধারাবাহিকে কোন অভিনেত্রীর অভিনয় করার কথা ছিল?

স্টার জলসার এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় হয় যে ঋতাভরীকে সবাই ললিতা বলেই চিনতে । কিন্তু শোনা যায় ঋতাভরি এই সিরিয়ালটি পাওয়ার আগে অন্য কাউকে সিলেক্ট করেছিলেন প্রযোজক রবি ওঝা। যিনি সেই সময় লাইম লাইটে না থাকলেও বর্তমানে তিনিও ধারাবাহিকের পরিচিত মুখ। ওই মেয়েটিকে রবি ওঝা কোনওভাবে দেখেন খবরের কাগজে।
শোনা যায়, ম্যাডক্স স্কোয়ারে বন্ধুদের সঙ্গে বসে আড্ডারত সেই মেয়েটির ছবি দেখে খুবই পছন্দ হয় রবি ওঝার। তবে পরে তাঁর কাছে এই সিরিয়াল করার অফার নিয়ে গেলে তিনি রাজি হননি। সেই মেয়েটি হলেন আর কেউ নয়, বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জী। 'করুণাময়ী রানী রাসমণি', 'কড়ি খেলা' ধারাবাহিকে তাঁকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তবে ত্বরিতা কখনও নায়িকা হতে চাননি। পরিচালক নিজে তাঁর কাছে ললিতা হওয়ার প্রস্তাব নিয়ে গেলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
পরে এই চরিত্রের জন্য ঋতাভরীকে নেওয়া হয়। এই সিরিয়ালে ঋতাভরীর জীবন বদলে দেয়। সে আজ বং ক্রাশ। বলিউডেও কাজ করেছেন ইতিমধ্যেই।
তবে ত্বরিতা চট্টোপাধ্যায় লিড রোলে কোনও কাজ এখনও পায়নি তাই তাঁর প্রথম সিরিয়ালের অফার টা ছেড়ে দেওয়া খুব ভুল হয়েছে বলে অনেকেই মনে করেন। বর্তমানে ত্বরিতা মহানায়ক উত্তম কুমারের বাড়ির নাতবউ। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ক্যাফে চালাচ্ছেন অভিনেত্রী এবং তিনি একজন পুষ্টিবিদও বটে।












Click it and Unblock the Notifications