Subhashree Ganguly Pregnancy: কালো মনোকিনি, লাল লিপস্টিকে সমুদ্র সৈকতে 'হট' হবু মা শুভশ্রী
Bengali Actress Subhashree Ganguly : সবসময়েই টলিপাড়ায় চর্চায় থাকেন রাজ ও শুভশ্রী। পরিচালক আর অভিনেত্রীর ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান। সেলেব দম্পতি সোশ্যাল মিডিয়ায় আগেই এই খবর প্রকাশ করেছেন। আর এবার সামনে আসছে অন্তঃসত্ত্বা শুভশ্রীর একের পর এক ছবি।
স্বামী ও সন্তানের সঙ্গে বালির সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন 'ইন্দুবালা' (Subhashree Ganguly) । পোশাকের ভিতরে একেবারে স্পষ্ট বেবি বাম্প ( Subhashree Ganguly Pregnancy) । তবে ফ্যাশনে কোনও খামতি রাখছেন না অভিনেত্রী। এয়ারপোর্টে ইউভানকে সঙ্গে নিয়ে রাজ-শুভশ্রীর ছবি আগেই প্রকাশ্যে এসেছে।

পরে সমুদ্র সৈকতে কতটা ভালো সময় তাঁরা কাটাচ্ছেন, সেই ছবিও অভিনেত্রী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পরণে বিকিনি, সঙ্গে কালো লেসের জ্যাকেট। আবার কোনও ছবিতে পরেছেন ড্রেস। সুইমিং পুলে মনোকিনি পরে বসে থাকতেও দেখা যাচ্ছে তাঁকে। শুধু পোশাক নয়, মেক আপ নিয়েও যে তিনি যথেষ্ট সচেতন, সেটা বেশ বোঝা যাচ্ছে ছবিগুলি দেখে। লাল লিপস্টিকে যথেষ্ট উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী।
রাজের সঙ্গে ছবি রয়েছে তাঁর। কাজের বাইরে সৈকতে একেবারে অন্যরকমভাবে কাটাচ্ছেন বেবিমুন। বালিতে আনন্দে কাটাচ্ছে ছোট্ট ইউভানও। ছোট্ট ইউভানের ছবিও পোস্ট করেছেন মা শুভশ্রী (Subhashree Ganguly ) ।
এক সন্তানের মা হওয়ার পরও তাঁর কাজে কোনও খমতি দেখা যায়নি। সিনেমা থেকে ওয়েব সিরিজ সর্বত্রই চুটিয়ে কাজ করছেন তিনি। চরিত্রের সঙ্গে নানা রকমের পরীক্ষা-নিরিক্ষাও করছেন তিনি। এবার দ্বিতীয় সন্তান আসছে। চলতি বছরের ডিসেম্বরেই বড় দাদা হতে চলেছে ইউভান। দ্বিতীয় সন্তানকে নিয়েও কাজ করতে কোনও অসুবিধা হবে না বলেও জানিয়েছেন অভিনেত্রী।
আপাতত তাঁর ও তাঁর হবু সন্তানের সুস্থতা কামনা করছেন তাঁর ভক্তরা। একদিকে যখন ছুটির মেজাজে রাজ এবং শুভশ্রী! অন্যদিকে প্রকাশ্যে এল 'আবার প্রলয়ে'র ট্রেলার। একেবারে অ্যাকশন প্যাকড মুডে শ্বাসত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ট্রেলারে। সুন্দরবনের এক প্রত্যন্ত গাঁয়ের গল্প দেখানো হয়েছে ছবিতে।
কীভাবে মাদক মেশানো খাবাই খাইয়ে বেহুঁশ করে নারী পাচার চলছে তা ফুটে উঠবে। অন্তত ট্রেলারে তেমনটাই ইঙ্গিত ইতিমধ্যে কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে ইতিমধ্যে 'আবার প্রলয়' ট্রেলারটি।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications