ফের ফাইনাল খেলতে নামছেন দাদা সৌরভ, কোন মাঠে এবং কবে? সঙ্গে কোন দল?

ফের ফাইনাল খেলতে নামছেন দাদা সৌরভ, কবে জেনে নিন

আরও একবার ফাইনাল খেলতে নামছেন বিসিসিআই সভাপতি তথা দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার বাইশ গজে নয়, টিভির পর্দায় ঝলঝল করতে দেখা যাবে দাদাকে। ব্যাটের পরিবর্তে হাতে থাকবে মাইক বা বুকে গোজা থাকবে ল্যাপেল। দাদাগিরি আনলিমিটেড সেশন এইটের ফাইনাল সঞ্চলনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কবে হবে সেই এপিসোড, জেনে নিন।

দাদাগিরি আনলিমিটেডের ফাইনাল

দাদাগিরি আনলিমিটেডের ফাইনাল

চলতি সপ্তাহের শেষে অনুষ্ঠিত হবে দাদাগিরি আনলিমিটেড সেশন এইটের ফাইনাল। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ওই এপিসোডের সঞ্চালক হিসেবে দেখা যাবে। করোনা ভাইরাসের কারণ কমিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানের অতিথি সংখ্যা।

অতিথি হিসেবে থাকবেন কারা

অতিথি হিসেবে থাকবেন কারা

দাদাগিরি আনলিমিটেড সেশন এইটের ফাইনালে কমিক সেশন নিয়ে ছোটপর্দা কাঁপাবেন সঞ্চালক তথা অভিনেতা মীর আফসার আলি। জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক প্রতিযোগিদের সঙ্গে নানা ধরনের গেম খেলবেন বলে জানানো হয়েছে।

কবে শেষ হয়েছে শুটিং

কবে শেষ হয়েছে শুটিং

করোনা ভাইরাসের আবহে অতি সন্তপর্ণে শেষ হয়েছে দাদাগিরি আনলিমিটেড সেশন এইটের শুটিং। দর্শকবর্জিত স্টুডিও ফ্লোরে সর্বাধিক ১০০ জনের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুটিং করা হয়। গত ৩ অগাস্ট থেকে শুরু হয়েছিল এ বছরের দাদাগিরি আনলিমিটেড।

গেস্ট হিসেবে কাদের দেখা গিয়েছে

গেস্ট হিসেবে কাদের দেখা গিয়েছে

২০০৯ সালের ১২ অক্টোবর থেকে শুরু হয়েছিল দাদাগিরি। ইতিমধ্যে এই অনুষ্ঠানে শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, বিদ্যা বালান, বিপাশা বসু, সচিন তেন্ডুলকরদের মতো অতিথিরা মুখ দেখিয়েছেন। দাদাগিরির সেট মাতিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, মহম্মদ কাইফ, রবিচন্দ্রণ অশ্বিন এবং জাহির খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+