অন্তত পক্ষে রানার্স আপ করে দিন, ভগবানকে ই–মেল করে আর্জি জানালেন রাখি সাওয়ান্ত
অন্তত পক্ষে রানার্স আপ করে দিন, ভগবানকে ই–মেল করে আর্জি জানালেন রাখি সাওয়ান্ত
বিগ বস ১৪–এর ফাইনাল হতে আর মাত্র পাঁচদিন রয়েছে হাতে। আর সদস্যদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে প্রতিদিন নানান ধরনের কাণ্ড কারখানা করে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন রাখি সাওয়ান্ত। সোমবার তিনি ইশ্বরের কাছে ই–মেল পাঠিয়ে অনুরোধ করেছেন যে তিনি যেন অন্তত রানার্স আপ হতে পারেন। ইতিমধ্যেই রাখি ফাইনাল সপ্তাহে পৌঁছে গিয়েছেন।

সোমবার বিগ বসে দেখা গিয়েছে, রাখি হাতে চায়ের কাপ হাতে নিয়ে গার্ডেন এরিয়াতে একা বসে রয়েছেন। তবে তিনি কথা চালিয়ে যাচ্ছেন ভগবানের সঙ্গে। রাখি হিন্দিতে ভগবানকে বলেন, 'অন্তত আমায় দ্বিতীয় রানার্স আপ করে দিন, তারপর অন্য কাউকে বিজয়ী করুন। আপনি হয়ত ভাবছেন আমি কতটা নির্লজ্জ, কিন্তু আপনি আমার জায়গায় থাকলে কি করতেন?’ এরপর ভগবানকে ই–মেল করছেন এমন মনে করে রাখি বলেন, 'প্রিয় ভগবান, দয়া করে এটা নিশ্চিত করুন ফাইনাল সপ্তাহে যেন আমার উন্নতি হয় এবং আমি যেন অন্তত রানার্স আপের জায়গাটা পাই। আমাকে এতদূর পর্যন্ত সমর্থন করার জন্য ধন্যবাদ, আমার দর্শকদেরও ধন্যবাদ জানাই আমায় সমর্থন করার জন্য। আমি আশা করব আমার ই–মেল আপনি পেয়ে গিয়েছেন। শ্রদ্ধা নেবেন, দয়া করে উত্তর দেবেন।’ রাখি সাওয়ান্তের ফ্যানেরা রাখিকে বিজয়ী দেখতে চান, সোশ্যাল মিডিয়ায় রাখিকে অনেকেই সমর্থন করছেন।
সম্প্রতি রাখি সাওয়ান্তকে সমর্থনের জন্য বাড়িতে প্রবেশ করেছিলেন বিন্দু দারা সিং। কিন্তু তিনি খুব দ্রুত নিজের মন বদল করে নেন। তিনি জানান যে তাঁর মনে হচ্ছে না রাখি এই শো জিততে পারবেন। রাখির ভাই রাকেশ বিন্দুর এই আচরণে খুব ক্ষুব্ধ হন এবং জানান যে বিন্দু মন থেকে রাখিকে সমর্থন করেননি।












Click it and Unblock the Notifications