সাফল্যের শিখরে থাকা 'গাঁটছড়া'কে বিদায় জানালেন জনপ্রিয় অভিনেত্রী! জল্পনা টেলি-মহলে
'গাঁটছড়া'কে বিদায় জানালেন জনপ্রিয় অভিনেত্রী!
একটানা টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক গাঁটছড়া। কখনও টানা ১৪ সপ্তাহ ধরে প্রথম আবার কখনও দ্বিতীয় স্থানেই নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। এককথায় জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলের ফার্স্ট বয় এই ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয় করছেন সকলের খুবই পরিচিত মুখের টেলি তারকারা। কিন্তু এরই মাঝখানে শোনা যাচ্ছে এক নতুন খবর। আর তা হল এই ধারাবাহিক নাকি ছেড়ে দিচ্ছেন এক জনপ্রিয় অভিনেত্রী। আর তা নিয়েই এখন চলছে জোরদার জল্পনা।

'গাঁটছড়া' ছাড়লেন সঞ্চারী?
ইদানিং কালে ধারাবাহিকে দেখা যাচ্ছে না বিশেষ একটি চরিত্রকে। সিরিয়াল গাঁটছড়ায় ঋদ্ধির মেজো ভাই রাহুলের বোনের চরিত্রে অভিনয় করে সকলের কাছে ফের বেশ প্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী সঞ্চারী মণ্ডল। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল কিয়ারা। কিন্তু বেশ কিছুদিন হল এখন কিয়ারাকে আর দেখতে পাচ্ছেন না দর্শকরা। মূলত রাহুলের মতই কিয়ারার এই চরিত্রটিও একটি খল চরিত্র, যে সব সময় খড়িকে নানা ভাবে অপমান করার চেষ্টা করে। এই ক্লাসি খল চরিত্রে বেশ ভালই মানিয়েছিল সঞ্চারীকে। কিয়ারা হিসেবে তাঁকে বেশ পছন্দও করছিলেন দর্শকরা। কিন্তু হঠাতই আর দেখা যাচ্ছে না তাঁকে।

কোথায় গেলেন সঞ্চারী?
তাহলে কিয়ারার চরিত্র কি ছেড়ে দিলেন অভিনেত্রী সঞ্চারী মণ্ডল? এরকমই কানাঘুষো শোনা যাচ্ছে টেলি পাড়ার আনাচে কানাচে। তাহলে কি সিরিয়াল থেকেই বাদ গেলো এই চরিত্র নাকি কিয়ারা ওরফে সঞ্চারী বাদ গেলেন এই চরিত্র থেকে, এমন প্রশ্নও উঠছে। কিন্তু এরই মাঝে খোঁজ মিলেছে সঞ্চারীর। তাঁর স্যোশাল মিডিয়া সাইটে দেদার ছবি দিচ্ছেন অভিনেত্রী। এই মুহূর্তে স্বামীর সঙ্গে পাহাড় ভ্রমণে ব্যস্ত। পাহাড়ি পরিবেশে গিয়ে নানান কায়দায় ফটো ভিডিও তুলে তা পোস্ট করেছেন।

ঋদ্ধি-খড়ির দ্বন্দ্ব
এই মুহূর্তে খড়ি আর ঋদ্ধির ঝগড়া নিয়ে জমজমাট চলছে সিরিয়াল গাঁটছড়ার পর্ব। যেখানে খড়ির দোকান ভেঙে দিয়েছে রাহুল। কিন্তু সেখানে ঋদ্ধির কার্ড কুরিয়ে পাওয়ায় খড়ির সন্দেহ যে এই কাজের পিছনে ঋদ্ধিরই হাত। আর সেই নিয়ে চলেছে দুজনের মধ্যে প্রখর সংঘাত। খড়িকে সিংহরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে সব রকম পন্থা অবলম্বন করছে ঋদ্ধি। কিন্তু খড়িকে হারানো এত সহজ হবে? আর খড়ি কি জানতে পারবে যে তাদের দোকান ভাঙার পিছনে আসলে ঋদ্ধি নয়, রাহুলের হাত? তা নিয়ে এগিয়ে চলেছে গল্প।

কিয়ারা ফিরে আসবে?
তবে এই সকল ক্ষেত্রে প্রশ্ন উঠছে একটাই যে কিয়ারা চরিত্র বেশ ভালোই চলছিল। দর্শকরাও খুবই ভালো পছন্দ করছিলেন এই চরিত্রকে। কিন্তু তার পরেও কেন এখন দেখা যাচ্ছেনা তাকে। আর সঞ্চারী কি নিজেই ছেড়ে দিলেন এই চরিত্র? তা নিয়ে এখন চলছে জল্পনা। এখন দর্শক আর সিরিয়ালের গল্পের কথা মাথায় রেখে কি ফের ফিরে আসবে কিয়ারা? উত্তর পেতে আপাতত অপেক্ষা করতে হবে সকলকেই।












Click it and Unblock the Notifications