সম্পর্ক ভাঙার গুজব উড়িয়ে একসঙ্গে ওয়ার্ক আউটে মত্ত যশ–নুসরত
একসঙ্গে ওয়ার্ক আউটে মত্ত যশ–নুসরত
টলিউডের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। গত এক বছর ধরে নুসরত ও যশকে নিয়ে টলিপাড়া ও সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয়নি। কিন্তু তারপরও তাঁরা একে–অপরের হাত ছাড়েননি। বরং শত প্রতিবন্ধকতার মধ্যেও নিজেদেরকে শান্ত রেখেছেন।

যশ–নুসরত একসঙ্গে শরীরচর্চা করছেন
দীর্ঘদিন কঠিন সময় কাটানোর পরে, এবার নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছেন 'যশরত'।
সম্প্রতি তাঁদের দু'জনের আলাদা আলাদ করা পোস্ট নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছিল টলিউডে। তাঁদের সম্পর্কের তিক্ততা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে তা যে শুধুমাত্র জল্পনা, সেই প্রমাণ মিলল তারকা জুটির সোশ্যাল পোস্ট থেকেই। একসঙ্গে শরীরচর্চা করছেন ইশানের 'মাম্মি' ও 'ড্যাডি'। যশ তাঁর ইন্সটা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। বোঝা যাচ্ছে ওয়ার্ক আউটের মাঝে সাময়িক বিরতি নিয়ে, সেই মুহূর্ত লেন্সবন্দি করেছেন তাঁরা। অন্যদিকে নুসরতের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ব্যালন্সিং করছেন যশ। আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করেছেন তাঁর স্ত্রী নিজেই।

ইশানের সঙ্গে সময় কাটছে যশ–নুসরতের
না, এখন আর রাখঢাক নেই। বরং ইশানকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন নুসরত ও যশ। দু'জনেই ছোট্ট ইশানকে সময় দেওয়ার চেষ্টা করেন। আর তার ফাঁকেই একে-অপরকে সময় দিতেও ভোলেন না 'যশরত'। অগাস্টের শেষের দিকে ইশানকে জন্ম দেন নুসরত। মা হওয়ার দু'মাসের মধ্যেই ফের একেবারে টোনড ফিগার ফিরে পেয়েছেন নুসরত। সেজন্যে ওয়ার্ক আউটও চলছে একেবারে জোরকদমে। কারণ কাজের সঙ্গে কোনও আপস করতে চান না তারকা-সাংসদ।

ইশক উইথ নুসরত
সম্প্রতি অভিনয়, সাংসদীয় কাজের পাশাপাশি আরও একটি নতুন ভূমিকায় দেখা যাচ্ছে নুসরত জাহানকে। এবার সঞ্চালিকার ভূমিকায় তিনি। 'ইশক উইথ নুসরত', নামের একটি রেডিও শো সঞ্চালনা করছেন। যেখানে তারকারা এসে নুসরতকে নিজেদের মনের কথা জানাবেন। ইতিমধ্যেই নুসরতের সঙ্গে আড্ডা দিয়ে গিয়েছেন ঋতাভরী চক্রবর্তী, মদন মিত্র ও তনুশ্রী চক্রবর্তী।

সিনেমার শুটিংও চলছে পাল্লা দিয়ে
সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিনোদন জগতের অন্যান্য কাজও। শুরু হয়েছে নুসরত জাহানের সাংসদীয় কাজও। কাজের ফাঁকে বিভিন্ন ছবি শেষ করছেন তিনি। এনা সাহার প্রযোজনায় এবং শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আসছে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'। এই ছবিতে জুটি বাঁধছেন যশ ও নুসরত।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications