সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত কামব্যাক জগদ্ধাত্রীর! চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বেঙ্গল টপার কে?
বর্তমানে সিরিয়ালের জগতে সবই টিআরপির খেলা। টিআরপি অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট যে ধারাবাহিকের যত বেশি থাকে সেই ধারাবাহিকের ভাগ্য ততই ভালো হয়। অপরদিকে টিআরপি তালিকায় সেরা না হতে পারলে ঝাঁপ বন্ধ করে দেওয়া হয় সেই সব ধারাবাহিকের। হালফিলে এমন বহু সিরিয়াল রয়েছে যেগুলি খারাপ টিআরপির কারণে লাল কার্ড দেখেছে।
দেখতে দেখতে চলে এসেছে বৃহস্পতিবার। আর এই দিনটি এলেই সিরিয়ালের নির্মাতা থেকে কলাকুশলী বা চ্যানেল কর্তৃপক্ষ সকলের বুক করে দুরুদুরু! কারণ এই দিন টিআরপি তালিকা প্রকাশিত হয়। এই আজ জি বাংলার একটি ধারাবাহিক এগিয়ে যাচ্ছে, তো কাল সেই ধারাবাহিককে টেক্কা দিচ্ছে জলসার ধারাবাহিক।দেখে নেওয়া যাক নভেম্বরের চলতি সপ্তাহে কে কাকে মাত দিল, আর কোন সিরিয়াল হলো বেঙ্গল টপার।

এমন কিছু ধারাবাহিক আছে যেগুলি প্রথম থেকেই টিআরপি তালিকায় সেরা পাঁচে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে অন্যতম জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। কিন্তু মাঝে টিআরপি তালিকায় বেশ কিছুটা নিচে নেমে যাওয়ার পরেও দুর্দান্ত কাম ব্যাক করেছে এই সিরিয়াল। তবে চলতি সপ্তাহে একটি নয়, দুটি ধারাবাহিক টিআরপিতে শ্রেষ্ঠ স্থান দখল করেছে। ৭.১ রেটিং নিয়ে জগদ্ধাত্রী এবং ফুলকি যৌথভাবে হয়েছে সেরার সেরা।
তবে কোন অংশে পিছিয়ে নেই স্টার জলসাও। মাত্র এক পয়েন্ট পিছিয়ে ৭.০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে চলতি সপ্তাহে দ্বিতীয় স্থান অধিকার করেছে কথা ও গীতা এলএলবি। এদিকে শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই দুর্দান্ত ফল করেছে পরিণীতা। ৬.৭ রেটিং নিয়ে চলতি সপ্তাহে তৃতীয় স্থান অধিকার করেছে এই সিরিয়াল। অন্যদিকে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কোন গোপনে মন ভেসেছে এবং যৌথভাবে উড়ান ও রাঙামতি তীরন্দাজ।
-
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা












Click it and Unblock the Notifications