পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে আসছে গুড্ডি, রদবদল সিরিয়ালের টাইম স্লটে

পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে আসছে গুড্ডি, রদবদল সিরিয়ালের টাইম স্লটে

গত সপ্তাহের মত এই সপ্তাহেও ব্যাপক রদ বদল হয়েছে টিআরপি তালিকায়। বাংলার প্রথম সারির দুটি চ্যানেলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর বিনা যুদ্ধে বিন্দুমাত্র জায়গা ছেড়ে দিতে নারাজ কোনও পক্ষই। তাই একে অপরকে টেক্কা দিতে একের পর এক নয়া ধারাবাহিক নিয়ে আসছে বাংলা টেলিভিশন চ্যানেলগুলি। লক্ষ্মী কাকিমার সঙ্গে টক্ষর দিতে এবার আসছে গুড্ডি। ইতিমধ্যেই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে এই টেলিভিশন মাধ্যমে। আর এবার ফের নারী শক্তির জয়গান নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক।

আসছে গুড্ডি

আসছে গুড্ডি

পাহাড়ের বাসিন্দা এক মেয়ের পুলিশ অফিসার হয়ে ওঠার স্বপ্ন কীভাবে পূর্ণ হবে, এই গল্প নিয়েই শুরু হচ্ছে নতুন সিরিয়াল গুড্ডি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ধারাবাহিকের ট্রেলার। সেখানে দেখা গিয়েছে পাহাড়ের কোলে বেড়ে ওঠা গুড্ডি নামের এক মেয়ের ইচ্ছা সে খাকি উর্দি গায়ে পরে সমজের সেবা করবে। আর তার এই জীবনে তার শিক্ষিকার ভূমিকা অনেক বেশি। সে চায় তার দিদিয়া শিরিন ও সাহসী পুলিশ অফিসার অনুজ চ্যাটার্জির বিয়ে হোক। কিন্তু ভাগ্যের কী খেলা থাকবে এই কাহিনীতে। গুড্ডি কি পাড়বে নিজের স্বপ্ন পূরণ করতে, সেই নিয়েই শুরু হবে নতুন সিরিয়াল 'গুড্ডি'

গুড্ডির কলাকুশলীরা

গুড্ডির কলাকুশলীরা

গুড্ডি ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেতা রণজয় বিষ্ণু। বিয়ের পরে আবার পরদ্য কামব্যাক করছেন তিনি। সিরিয়ালে অনুজ চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এইদিকে 'ধ্রুবতারা' সিরিয়ালের পর কিছুদিনের গ্যাপ নিয়ে আবার ফিরে আসছেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী শ্যামাপ্তি মুদলে। সিরিয়ালে তিনি নাম ভূমিকায় অর্থাৎ গুড্ডির চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক অভিনয় করছেন দিদিয়ার চরিত্রে। এছাড়াও এই সিরিয়ালে দেখা যাবে অনেক পুরনো, নতুন অভিনেতা অভিনেত্রীকে। যাঁদের মধ্যে রয়েছেন বিদিশা চক্রবর্তী, চন্দন সেন, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

কোন স্লটে গুড্ডি?

কোন স্লটে গুড্ডি?

ধারাবাহিকের প্রোমো সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছিল যে সিরিয়ালের টাইম স্লট কী হতে চলেছে। আর এবার সেই জল্পনা কাটিয়ে সামনে এল 'গুড্ডি' সিরিয়ালের টাইম স্লট। প্রথমে মনে করা হয়েছিল মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকের জায়গায় আসতে পারে এই সিরিয়াল। কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভক্তিমূলক এই সিরিয়াল। আর সেই জায়গায় নতুন আসছে সিরিয়াল। আর গুড্ডির ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে সোম থেকে রবি রোজ সন্ধে ৬.০০টায়।

 বদলে যাচ্ছে খেলাঘরের সময়

বদলে যাচ্ছে খেলাঘরের সময়

এতদিন পর্যন্ত সন্ধ্যা ৬.০০টায় সম্প্রচারিত হত ধারাবাহিক 'খেলাঘর' দর্শকদের কাছে বেশ জনপ্রিয়ও ছিল এই সিরিয়াল। কিন্তু শেষ দুই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা ১০এর মধ্যে জায়গা বানিয়ে নিতে পারেনি এই সিরিয়াল। আর তাই ২৮ ফেব্রুয়ারি থেকে ৬.০০টার বদলে বিকেল ৫.০০টার সময় দেখা যাবে এই সিরিয়াল। তবে জানা গিয়েছে খেলাঘরের এই সময় পরিবর্তন হওয়াতে ক্ষুণ্ণ হয়েছেন অনেক দর্শক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+