মিশা আইয়ার ও প্রতীক সহজেপালের মধ্যে তিক্ত লড়াই, প্রথমদিনই নজর কাড়ল বিগ বস
মিশা আইয়ার ও প্রতীক সহজেপালের মধ্যে তিক্ত লড়াই
বিগ বস ১৫ রিয়্যালিটি শো দারুণভাবে শুরু হয় যখন এই বাড়িতে প্রবেশ করেন বিবি ওটিটির সদস্য প্রতীক সহেজপাল, শমিতা শেট্টি ও নিশান্ত ভাট। বিগ বসের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে যে বাড়ির অন্যান্য সদস্যরা মিশা আইয়ার ও প্রতীক সহজেপালকে নিয়ে ঠাট্টা–তামাশা করছেন, কারণ এঁরা দু’জনেই একটি ডেটিং শোয়ের অংশ ছিলেন। যদিও মিশা এবং প্রতীক একে–অপরের সঙ্গে কাজ করলে এবং বন্ধু হওয়া সত্ত্বেও বিবি ১৫–এর ঘরে তাঁরা একসঙ্গে নেই। এঁদের শত্রুতা নতুনভাবে উচ্চতায় পৌঁছেছিল যখন সাম্প্রতিকতম পর্বে মিশা ও প্রতীকের তিক্ত লড়াই দেখা যায়।

এখন সদস্যরা জঙ্গলবাসী
বিগ বসের নিয়ম অনুযায়ী, এই শোয়ের জঙ্গলবাসী বাড়ির কোনও বিলাসবহুল জিনিস ব্যবহার করতে পারবেন না। সাম্প্রতিকতম পর্বে, মিশা পোশাক বদলাতে ও তাঁর ছোট পোশাকের নীচে স্ল্যাকস পরতে চেয়েছিলেন। আর তার জন্য ওয়াশরুম ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু প্রতীক তা করতে দেননি। মিশা এই নিয়ে প্রতীকের সঙ্গে কোনও তর্ক করেননি এবং লাগেজ রুমের কোণে গিয়ে মিশা পোশাক বদলে নেন। মিশা প্রতীককে লাগেজ রুমে আসতে বারণ করেন কিন্তু প্রতীক তা বুঝতে না পেরে ওই জায়গায় চলে যান যেখানে মিশা স্ল্যাকস পরছিলেন।

প্রতীক–মিশা লড়াই
এরপরই প্রতীক অনবরত মিশাকে তিরস্কার ও খোঁচাতে শুরু করে তখন মিশা আর চুপ করে থাকতে পারেন না এবং প্রতীকের ওপর চেঁচিয়ে দেন। এরপর মিশা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান।

প্রতীক সহেজপালকে ভর্ৎসনা
তাঁদের লড়াই খুব বাজে পর্যায় যখন চলে যায় তখন এই বিষয়টি অন্য সদস্যদের চোখেও পড়ে। বিধি রীতিমতো মিশাকে সমর্থন করে জানান যে প্রতীককে বারণ করা সত্ত্বেও তিনি মিশা যেখানে পোশাক বদল করছিল সেখানে চলে যায়। প্রতীককে এ বিষয়ে প্রশ্ন করেন করণ কুন্দ্রা, জয় ভানুশালি এবং অন্যান্যরা। প্রতীক অনবরত তর্ক করে যান এবং জানান যে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না এবং মিশা ও বিধি তাঁ ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে।

প্রতীককে সমর্থন শমিতা শেট্টির
সদস্যদের মধ্যে এরকম উত্তেজনা দেখে শমিতা শেঠি হস্তক্ষেপ করেন এই বিষয়টিতে এবং প্রতীককে একঘরে না করার পরামর্শ দেন সকলকে। শমিতা প্রতীককে সমর্থন করে জানান যে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। করণ ও জয় প্রতীককে সমর্থন করে জানান যে তিনি ও মিশা মুকোমুখি বসে এই সমস্যার সমাধান করুক। একে-অপরের সঙ্গে তুমুল ঝগড়ার পর মিশা ও প্রতীক ক্ষমাও চেয়ে নেন।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications