নিজেকে উভকামী ঘোষণা করা বিগ বস ওটিটির প্রতিযোগী মুস জাট্টানার আসল পরিচয় জানুন
নিজেকে উভকামী ঘোষণা করা বিগ বস ওটিটির প্রতিযোগী মুস জাট্টানার আসল পরিচয় জানুন
বিগ বস ওটিটির প্রতিযোগী মুস জাট্টানা ওরফে মুসকান জাট্টানা সম্প্রতি নিজের যৌন আকর্ষণের বিষয়ে মুখ খুলেছে এই শোতে। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্জার সম্প্রতি বিগ বসের শোতে জানিয়েছেন যে তিনি উভকামী। যদিও মুসের কথা অনুযায়ী তিনি ছেলেদের দিকে বেশি আকর্ষিত হন ঠিকই তবে তিনি বিয়ে করবেন কোনও মেয়েকেই। তাঁর বিষয়ে এটা ছাড়াও আসুন জেনে নেওয়া যাক বিগ বস ওটিটির প্রতিযোগীর আসল পরিচয় কি, যিনি ঘরে ঢুকেই শিরোনামে চলে এসেছেন।

সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার
বিগ বস ওটিটির আগের পর্বে মুস জাট্টানা প্রতীক সহেজপালকে জানিয়েছিলেন যে তিনি উভকামী। মুস ইনস্টাগ্রাম ও টিকটকে খুবই পরিচিত মুখ। মাত্র ২০ বছর বয়সেই মুসের ইনস্টাগ্রামে ১৮৭ হাজার অনুগামী এবং তিনি সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান। তিনি একজন নারীবাদী হিসাবেও পরিচিত। প্রকৃত নাম মুসকান হলেও ইনস্টাতে তিনি মুস নামেই জনপ্রিয়।

ব্যক্তিগত জীবন
চণ্ডীগড়ের মোহালিতে জন্ম মুসকানের। তাঁর অভিভাবক সেখানেই থাকেন। যদিও মুস এখন দিল্লিতে থাকেন। অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছেন মুস। তিনি অস্ট্রেলিয়ার সাউথ এশিয়ান কেন্দ্রের তরুণ অ্যাম্বাস্যাডার ছিলেন। মুস আগে জানিয়েছিলেন যে তিনি লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন। এছাড়াও মুস ভারতের কৃষক প্রতিবাদে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। একাধিক প্রচারের সঙ্গে যুক্ত থাকা মুস তথা বিগ বস ওটিটি প্রতিযোগী কবিতা লিখতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের বহু লেখা পোস্ট করেছেন। মুসকানের পোষ্য বেড়ালের নাম ডেনালি পারো কউর, যাকে বিগ বসের বাড়িতে মুসকান সবচেয়ে বেশি মিস করছেন।

ক্যামগার্লের সঙ্গে যুক্ত মুসকান
বিগ বস ওটিটিতে মুস সবচেয়ে কনিষ্ঠতম প্রতিযোগী। তাঁর যৌন প্রবণতা সম্পর্কে প্রকাশ করার আগে, মুস প্রায়ই সমকামীদের সমর্থন করার বিষয়ে সোচ্চার ছিলেন। কিছু বছর আগে লাইভ ভিডিওতে এসে তিনি নগ্ন হয়ে পোজ দেন, যা ভাইরাল হয়। রিপোর্ট অনুযায়ী, মুস ক্যামগার্ল নামে একটি ওয়েবের সঙ্গেও যুক্ত, যেখানে টাকা উপার্জনের জন্য আধঘণ্টার জন্য নগ্ন হতে হয়।

মুস উভকামী
বিগ বস ওটিটির তৃতীয় পর্বে মুস জাট্টানা জানিয়েছেন যে তিনি উভকামী। বিগ বস ওটিটির লাইভ ফিড চলাকালীন মুস প্রতীককে বলেন, 'আমি ছেলেদের প্রতি বেশি আকর্ষিত হই। তবে মেয়েদের সঙ্গে আমার সংযোগ বেশি গুরুত্বপূর্ণ। বিয়ে যদি করতেই হয় তবে কোনও মেয়েকেই করব যদি তাঁর সঙ্গে আমার সম্পর্ক দৃঢ় হয়।'
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications