হট লুকে ধরা দিলেন ‘রানিমা’, সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিতিপ্রিয়া
হট লুকে ধরা দিলেন ‘রাণীমা’, সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিতিপ্রিয়া
জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল 'করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে বেশ কিছুদিন হল শেষ হয়েছে রাণী রাসমণির পর্ব। সকলকে কাঁদিয়ে দিয়ে সবার প্রিয় রানিমা পরলোক গমন করেছেন। শেষপর্বে এসেও রানিমা ওরফে দিতিপ্রিয়া রায় কিন্তু সকলের মন জয় করতে সফল হন। ধারাবাহিকের কাজ শেষ তাই এখন হাতে অফুরন্ত সময় দিতিপ্রিয়ার। এখন তাই তিনি নিত্য নতুন ফটোশুট করে চলেছেন, যা তাঁর চেনা অবতার থেকে একেবারেই অন্যরকমের।
চেনা রূপ ছেড়ে অচেনা দিতিপ্রিয়া
'করুণাময়ী রাণী রাসমনি'-তে দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল একেবারেই অন্যরকম অবতারে। নিজের বয়সের চেয়ে তিনগুণ বড় এক মহিলার চরিত্রে অবলীলায় অভিনয় করেছেন তিনি। নিজের সেই চেনা গণ্ডি থেকে পেরিয়ে একেবারে হট লুকে ধরা দিলেন দিতিপ্রিয়া।
শর্ট ড্রেসে দিতিপ্রিয়া প্রথমবার
সম্প্রতি দিতিপ্রিয়া তাঁর ইনস্টাতে একটি নতুন ছবি পোস্ট করেছেন। যেখানে মাল্টি কালার স্প্যাগেটি শর্ট ড্রেসে একেবারে অন্যরকম লাগছে তাঁকে। কফি কাপ হাতে নিয়ে মিষ্টি করে হেসে পোজ দিয়েছেন। এই ছবি পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মন খুলে প্রশংসা করেছেন তাঁর। তবে নজর কেড়েছে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় তথা 'রাণী রাসমণি'র মথুরা মোহন বিশ্বাসের কটি প্রতিক্রিয়া। রাণীর প্রিয় ছেলে মথুরা ইমোজি দিয়ে এই ছবিটিকে পছন্দ করেছেন।
নানা রূপে দিতিপ্রিয়া
সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার বহু ছবি নজরে এসেছে। যার মধ্যে শাড়ি পরা বা ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটই প্রধান ছিল। বিয়ের পোশাকেও ধরা দিয়েছিলেন তিনি, দিতিপ্রিয়াকে দারুণ সুন্দর লাগছিল। ধারাবাহিক করতে করতেই নিজের লুকস এক্সপেরিমেন্ট করেন। একেবারে ছোট ছোট করে চুল কেটে ফেলেন দিতিপ্রিয়া, এতে বরং তাঁর মিষ্টি শিশুসুলভ অবতারটি প্রকাশ পেয়েছে।
দারুণভাবে সময় কাটাচ্ছেন রাণীমা
এখন হাতে অঢেল সময় দিতিপ্রিয়ার, সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটি এখন বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করছেন। ঘুরছেন, ফিরছেন, কফি শপে যাচ্ছেন, নতুন নতুন পোশাক পরছেন। সবকিছু মিলিয়ে দারুণভাবে জীবনকে উপভোগ করছেন দিতিপ্রিয়া।
ওয়েব সিরিজে দিতিপ্রিয়া
শোনা গিয়েছে ওয়েব সিরিজে অভিনয় করবেন দিতিপ্রিয়া। হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ 'তানসেনের তানপুরা'র তিন নম্বর সিজনে দেখা যাবে তাঁকে। ওয়েব সিরিজে এটাই দিতিপ্রিয়ার প্রথম কাজ। 'তানসেনের তানপুরা'-র এই তিন নম্বর সিজনের নাম এখনও ঠিক না হলেও শোনা যাচ্ছে নাম হতে পারে 'রুদ্রবীণার অভিশাপ'। তবে সিরিজে দিতিপ্রিয়ার চরিত্র নিয়ে এখনই কিছু জানা যায়নি।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications