Bigg Boss OTT: শমিতাকে অক্ষরার 'মাসি' বলে কটাক্ষের পরই শিল্পার বোনের বয়স নিয়ে সরব কেআরকে, তু্ঙ্গে শোরগোল
বিগবসের ঘরে ফের একবার সংঘাতের বাতাবরণ শুরু হয়ে গেল। এবার তুঙ্গে রয়েছে শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টিকে ঘিরে ফোকাস। উল্লেখ্য, বিগবসে শমিতার যোগ দেওয়ার বহু বছর আগে লন্ডনে 'বিগ ব্রাদার' অনুষ্ঠানে যোগ দেন দিদি শিল্পা। শুধু তাইই নয়, সেখান থেকে প্রতিযোগিতা জিতে আসেন তিনি। এরপর বিগ বসের ঘরে শমিতা। যদিও শমিতার বয়স তুলে তীব্র কটাক্ষ শুরু হয়ে গিয়েছে বিগবসের ঘরে বাইরে।

বিগবসের ঘরে ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিং শমিতাকে কটাক্ষের সুরে 'মাসি' বলে ডাকেন। দেখা যাচ্ছে শমিতা প্রথম দিন থেকেই ঝগড়াঝাটির মধ্যে রয়েছেন বিগবস ওটিটির সিজনের প্রথমেই। এরই মধ্যে সুন্দরী ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে ঝগড়ায় চলে যায় শমিতার কথা কাটাকাটি । একটা ভিডিওতে দেখা যায়, অক্ষরা সিং জাবেদের সঙ্গে মিলে শমিতার বয়স নিয়ে আলোচনা করছিলেন। দুজনেই শমিতাকে নিয়ে হাসাহাসি করছিলেন। এমনই দেখা গিয়েছে বিগবসের ভিডিওতে। এই সময়ই শমিতার প্রতি তীব্র কটাক্ষের মাঝে শমিতাকে মাসি বলে সম্বোধন করেন অক্ষরা। এই ঘটনায় দুজনেই শমিতাকে নিয়ে হাসাহাসির ছলে তাঁকে মাসি বলে সম্বোধন করেন। দুজনেই কথা বলতে বলতে মজার চলে বলেন, ওঁরা এটাই বুঝতে পারছেন না যে শমিতার আসল বয়স কত। আরও একধাপ এগিয়ে অক্ষরা বলেন, শমিতা ওঁর মায়ের বয়সী।
এদিকে, বিগবসের ঘরে যখন এমন পরিস্থিতি, তখন শমিতাকে বিগবসের ঘরের বাঅরে একহাত নিয়ে ফেললেন কেআরকে। কামাল আর খান এদিন টুইটারে জানিয়ে দেন শমিতা শেট্টির বয়স ৪৮ বছর। কটাক্ষের সুরে কমাল বলেন, শমিতার দিদি শিল্পাকে শমিতার থেকে ছোট মনে হয়। কমাল খান বলেন যে, তিনি জানেন, শমিতা শেট্টির বয়স ২০০৯ সালে ছিল ৩৫ বছর। দাবি করেন কমাল। কারণ সেই বছর বিগবস ৩ -এ শমিতা ও কমাল খান একসঙ্গে ছিলেন , সেই সূত্র ধরে কমালের দাবি শমিতার বয়স এখন ৪৮।
উল্লেখ্য, এর আগে বিগবস ৩ এ যোগ দেন শমিতা শেট্টি। তবে শো মাঝপথে ছেড়ে চলে যান শমিতা। কারণ সেই বছরই রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পার। আর দিদি শিল্পার বিয়ের সময় শমিতা বিগবসের ঘরে থাকতে রাজি ছিলেন না। ফলে তিনি বিগবস মাঝ পথে ছেড়ে দেন। এরপর ২০২১ সাল। যে বছরে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে পর্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। সেই সময় ফের একবার বিগ বসের ঘরে শমিতা।












Click it and Unblock the Notifications