Didi No.1: কীভাবে হয় দিদি নম্বর ওয়ানের শুটিং, ওয়ান ইন্ডিয়া ক্যামেরায় ধরা পড়ল শুটিংয়ের কিছু মজার মুহূর্ত
Didi No.1 TV Serial: দীর্ঘ ১০ বছর ধরে নির্দিষ্ট সময়ে মানুষের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে দিদি নাম্বার ওয়ান! এক কথায় বলা যেতে পারে নন ফিকশনের জগতে নজির করেছে এই অনুষ্ঠান। মাঝে সঞ্চালকের ভূমিকা থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন যথেষ্ট প্রভাব ফেলেছিল টিআরপিতে।
কিন্তু ( Didi No.1 TV Serial) সঞ্চালকের ভূমিকাতে ফের রচনা ফিরতেই সেই একই জায়গা সপ্তাহের পর সপ্তাহ ধরে রেখেছে দিদি নম্বর ওয়ান। দর্শকরা বলেন, দিদি নাম্বার ওয়ান অনেকের জীবন দর্শন বদলে দিয়েছে। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে অংশ নেওয়া দিদিদের গল্প নানা ভাবে অনুপ্রাণিত করে অন্যান্যদের।

বিশেষ করে জীবনের সঙ্গে দিদিদের লড়াইয়ের গল্পে অন্যান্য মহিলারাও নিজেদের খুঁজে পান। এমনকি বড় পর্দা হোক কিংবা ছোট! অভিনেত্রীরাও নিজের জীবনের জার্নির কথা শোনাতে উৎসুক থাকেন এই প্লাটফর্মে। ফলে এই ধারাবাহিক ( Didi No.1 TV Serial) প্রতিদিন জনপ্রিয় হয়ে উঠছে।
এই কয়েক বছরে দর্শকদের অফুরন্ত ভালোবাসা কুড়িয়েছে দিদি নম্বর ওয়ান। রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনা এবং খেলার নানান মজার নিয়ম কানুন দর্শকদের বেশ উৎসাহিত করে। বিশেষ করে সংসারের যাবতীয় কাজ সামলে জি বাংলায় দিদি নম্বর ওয়ান ( ( Didi No.1 TV Serial) দেখে বহু কিছুটা হলেও ফ্রেশ হন!

কিন্তু ঠিক কিভাবে হয় এই দিদি নম্বর ওয়ানের শুটিং? আর তা দেখতেই ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল স্টুডিওতে। আর সেই দিনটা ছিল স্পেশাল এপিসোড শুটিংয়ের দিন। ফলে শুটিংয়ের বেশকিছু মজার মুহূর্ত ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়? আর তা জানতে দেখুন এই ভিডিওটি-
সামনেই দিদি নম্বর ওয়ানের সিজন ৯ এর ৫০০ পর্ব। ইতিমধ্যে সিরিয়ালের নয়া প্রোমো চলে এসেছে। যেখানে এই শো'য়ের সাফল্য সেলিব্রেট করতে দেখা যাচ্ছে রচনাকে। থাকছেন বাংলা সিরিয়াল জগতের অভিনেত্রী মানালি দে। শুধু তিনিই নয়, গোটা গার্ল গ্যাংকে পর্বে দেখা যাচ্ছে।
খুব শীঘ্রই জি বাংলাতে kar kache koi moner kotha নামে নতুন একটা সিরিয়াল আসতে চলেছে। সেই ধারাবাহিকের অভিনেত্রীদেরই দিদি নম্বর ওয়ানের ৫০০ পর্ব মাতাতে দেখা যাবে।












Click it and Unblock the Notifications