Tomar Khola Hawa: পুজোর আগেই রুজিরুটি নিয়ে চিন্তা! হঠাৎ সিরিয়াল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ খেয়ালী
Bangla Serial Tomar Khola Hawa: পুজোর আগে বন্ধ হয়ে গেল আরও এক বাংলা সিরিয়াল। গত কয়েকমাসে একাধিক বাংলা সিরিয়াল বন্ধ হয়েছে। অনেকে বলছেন এটাই নাকি ট্রেন্ড হয়ে গিয়েছে। টিআরপিতে আসলে তাও বেশ কয়েক বছর চলবে। আর তা না আসলে হঠাত করেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল।
যেমনটা ঘটল 'তোমার খোলা হাওয়া' সিরিয়ালের ক্ষেত্রে। মাত্র আট মাসের মাথায় শেষ হচ্ছে এই সিরিয়াল। ইতিমধ্যে সিরিয়ালের শেষ শুটিংও হয়ে গিয়েছে। স্বস্তিকা দত্তকে ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে প্রথম বার দর্শক এই সিরিয়ালেই দেখেন। সিরিয়ালে সম্প্রতি নাটকীয় মোড় দেখেছেন দর্শকরা।

একেবারে টানটান উতেজনা। কিন্তু এভাবে যে শেষ হয়ে যাবে তা কল্পনাতেও ভাবেননি দর্শকরা। এমনকি বিস্মিত সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরাও। এমনকি ক্ষুব্ধ সিরিয়ালের অভিনেত্রী খেয়ালী ঘোষ দস্তিদারও। আর সেই ক্ষোভ সরাসরি ওয়ান ইন্ডিয়া বাংলার কাছে উগরে দিয়েছেন তিনি।
খেয়ালী দেবী বলছেন, খারাপ লাগছে ছোটদের জন্য, যারা এত ভালোবেসেছে। কিন্তু হঠাৎ এভাবে সিরিয়াল বন্ধ করা একদম ভালো না। এমনকি টিআরপি নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, আমাদের কাছে মহা দেবতা না মহা দানব টিআরপি । অনেক সিরিয়াল তলানি টিআরপি নিয়েও চলছে।
এভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়ায় কলাকুশলীদের রুজিরুটি ধাক্কা খায় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী খেয়ালি ঘোষ দস্তিদার।
দেখুন সেই সাক্ষাৎকার
'তোমার খোলা হাওয়া' শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বদলে যায় সিরিয়ালের সম্প্রচারের সময়! যা মোটেই ভালো চোখে দেখেননি অনেকেই। আচমকাই সময় বদলে তৈরি হয় ক্ষোভ। কিন্তু এমন ভাবে যে বন্ধ হয়ে যাবে তা বোঝেননি কেউ। ফলে শুটিংয়ের শেষ দিনে অনেকেই আবেগ প্রবণ হয়ে পড়ে।
ছবি সৌজন্যে - Zee bangla ফেসবুক পেজ












Click it and Unblock the Notifications