আর সুদীপা নয়, এবার 'রান্নাঘর' সামলাবেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী
রান্নাঘর ছাড়ছেন সুদীপা!
বিকেল হলেও হরেক রকম রান্নার সম্ভার নিয়ে পর্দায় হাজির হয়ে যান তিনি। আর এই সব রান্না দেখতে খুবই পছন্দ করেম দর্শকরাও। বাঙালি মাত্রই ভোজন রসিক। তাই নতুন নতুন রেসিপি দেখতে বা শিখতে বরাবরই আগ্রহী তাঁরা। আর সেই সব খাদ্য প্রিয়দের মনোরঞ্জনের কথা মাথায় রেখেই দীর্ঘ প্রায় এক দশক ধরে বাংলার এক বিখ্যাত টেলিভিশন চ্যানেল নিয়ে আসছে রান্নাঘর অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানে সঞ্চালনা করেই পরিচিতি ও সাফল্যের শীর্ষে উঠেছেন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু এবার সুদীপার তরফ থেকে ফ্যানেদের জন্য এল খারাপ খবর।

রান্নাঘর ছাড়লেন সুদীপা
রান্নাঘর যতটা না সেই চ্যানেলের, তার থেকেও বেশি সুদীপার বলা হলে বিন্দু মাত্র ভুল কিছু বলা হবে না। কিন্তু এবার নাকি রান্নাঘরের হেঁশেল সামলাতে আর দেখা যাবেনা সুদীপাকে। প্রসঙ্গত, এর আগে ছেলে আদিদেবকে জন্ম দেওয়ার জন্য বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু তার পরেও আবার ফিরে এসেছেন স্বমহিমায়। কিন্তু এবার ফের এই জনপ্রিয় শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কেন শো ছাড়ছেন সুদীপা
দীর্ঘদিন ধরে এই রান্নাঘর শোএর মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তার ওই হালকা ভাঙা গলা আর কপাল জোড়া টিপের জাদুতে মুগ্ধ হননি, এমন দর্শক বেই বললেই চলে। তাহলে কেন হঠাত এই সিদ্ধান্ত নিলেন তিনি? সুদীপা অবশ্য এই বিষয়ে এখনও মুখ খোলেননি জে কেন তিনি রান্নাঘর থেকে সরে আসছেন। তবে মনে করা হচ্ছে হয়তো এটা চ্যানেলের একটা নয়া চমক, আদৌ কয়েকদিনের জন্য ব্রেক নিচ্ছেন সুদীপা। আবার কেউ কেউ বলছেন চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার ফলেই নিজের হিট শো থেকে সরে যাচ্ছেন সুদীপা।

কে হবেন নতুন রাঁধুনি?
রান্নাঘর শোয়ে নতুন চমক আনতে চলেছে এই চ্যানেল। জানা গিয়েছে, কৃষ্ণকলি ধারাবাহিকখ্যাত 'শ্যামা' ওরফে তিয়াসা রায় এই শোতে নতুন সঞ্চালিকার ভূমিকায় আস্তে চলেছেন। তিয়াসা সম্প্রতি তাঁর স্যোশাল সাইটে নিজে লাইভে এসে এই খবর দিয়েছেন দর্শকদের। সঞ্চালিকা হিসেবে এই প্রথম তিনি কাজ করতে চলেছে, তাও আবার এত জনপ্রিয় একজন সঞ্চালিকার পরিবর্তে। তাই তিনি ভক্তদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা চেয়েছেন।

কী বলছেন দর্শকরা?
সুদীপাকে কতটা মিস করতে চলেছেন দর্শক, সেই প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। কিন্তু দর্শকরা তিয়াসাকে ফের একবার কাছে পেয়ে বেজায় খুশি। কৃষ্ণকলির যাত্রা শেষ করার পর রান্নাঘরের হাত ধরেই ফের ফিরছেন তিয়াসা, এতেই বেজায় খুশি তাঁর ফ্যানেরা। আগামী ২৬শে জানুয়ারি থেকে প্রতিদিন বিকেল চারটের সময় রান্নাঘরের এই স্পেশাল পর্বের সম্প্রচার শুরু হতে চলেছে।












Click it and Unblock the Notifications