হোয়াটসঅ্যাপে আসতে চলেছে পেইড সাবস্ক্রিপশন! মিলবে এই সমস্ত প্রিমিয়াম ফিচার, কী কী? জেনে নিন
হোয়াটসঅ্যাপে শীঘ্রই চালু হতে পারে পেইড সাবস্ক্রিপশন ব্যবস্থা। সাম্প্রতিক রিপোর্টে ঠিক এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপকে কীভাবে আয়মূলক করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা করছে মেটা সংস্থা। সম্প্রতি স্ট্যাটাস এবং চ্যানেলে বিজ্ঞাপন চালুর পরই এবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেলের দিকেও এগোচ্ছে সংস্থা।

WABetaInfo-র রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন (2.26.4.8)-এ এই সাবস্ক্রিপশন ফিচারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে যে, একটি ওয়েটলিস্টের মাধ্যমে ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও নাম লেখাতে পারবেন। তবে সাধারণ চ্যাটিং পরিষেবা আগের মতোই বিনামূল্যে থাকবে।
🚨 WhatsApp to announce a paid subscription plan with exclusive features for select users. pic.twitter.com/MM1Ij75Wgt
— Indian Tech & Infra (@IndianTechGuide) February 2, 2026
প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে যে অতিরিক্ত সুবিধাগুলি পাওয়া যেতে পারে, সেগুলির মধ্যে রয়েছে-
- এক্সক্লুসিভ স্টিকার।
- কাস্টম অ্যাপ থিম।
- তিনটির বেশি চ্যাট পিন করার সুযোগ।
- অ্যাপ আইকন কাস্টমাইজ করার সুবিধা।
- নতুন ধরনের চ্যাট রিংটোন।
এগুলিকে প্রথম ধাপের ফিচার হিসেবেই ধরা হচ্ছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন অনেক সুবিধা যোগ হতে পারে।
তবে আপাতত এই সাবস্ক্রিপশন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এখনও কোনও ব্যবহারকারীর জন্যই এটি চালু হয়নি। ফিচার তালিকা অথবা দাম সমস্ত কিছুই চূড়ান্ত লঞ্চের আগে বদলে যেতে পারে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সাবস্ক্রিপশন সম্পূর্ণ ভাবে ঐচ্ছিক হবে। অর্থাৎ, যারা চাইবেন তারাই নিতে পারবেন আর যারা চাইবেন না তারা আগের মতোই বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications