Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Isro chief Somnath: ক্যানসারে আক্রান্ত, দুর্বল শরীর! কাউকে না জানিয়েই সৌর অভিযানে নেতৃত্ব দেন সোমনাথ

Isro chief Somnath: একেবারে শেষ পর্যায়ে সৌরযান আদিত্য-এল১ (Aditya-L1 launched) উৎক্ষেপণ। চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। প্রবল মানসিক চাপের মধ্যে ইসরো প্রধান এস সোমনাথ। আর সেই সময়েই মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারলেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এস সোমনাথ (Isro chief Somnath)। কিন্তু ভেঙে পড়েন তিনি। প্রবল মানসিক চাপ সামলে একেবারে সামনে থেকে ভারতের সৌর অভিযানকে (Aditya-L1 launched) নেতৃত্ব দেন ইসরো প্রধান।

Isro chief Somnath

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরো প্রধান এস সোমনাথ (Isro chief Somnath) বলেন, তৃতীয়বার চন্দ্র অভিযানের সময়ে অস্বস্তি বোধ হচ্ছিল। শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু কি ঘটেছে সে বিষয়ে কোনও ধারণা ছিল না। তবে মারণ ক্যান্সারে যে আক্রান্ত, তা জানতে পারেন ভারতের সূর্য অভিযানের দিনেই। রুটিন স্বাস্থ্যপরীক্ষার সময়ই তাঁর পাকস্থলীতে মারণ ক্যানসার যে আছে তা জানতে পারেন বলেও জানান এস সোমনাথ। আর তা শুনে কিছুটা চাপের মুখে পড়ে যান তিনি।

কিন্তু কোনও ভাবেই বিচলিত হননি। বরং আদিত্য-এল১ এর দিকে কড়া নজর রেখে গিয়েছেন এস সোমনাথ (Isro chief Somnath)। শরীরের পাশাপাশি ভারতের মহাকাশ বিজ্ঞানের জন্যে গুরুত্বপূর্ণ ছিল এই অভিযান। বছরের পর বছর এই অভিযানের জন্য গবেষণা চালিয়ে গিয়েছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। যদিও কাউকে কিছু বুঝতে দেননি এস সোমনাথ। সাক্ষাতকারে বলছেন, বিষয়টি শুধু তাঁর কাছে নয়, গোটা পরিবারের কাছে ধাক্কা ছিল। আক্রান্ত হওয়ার খবর কাছের বন্ধুবাব্ধবদের জানালে তাঁরাই অবাক হয়ে যান। কঠিন অবস্থায় পরিবারের সদস্যরা এবং বন্ধুরা পাশে ছিল বলে জানান এস সোমনাথ।

যদিও অভিযানের ক্ষেত্রে কোনও ফাঁক রাখেননি। টানা চার মাস আদিত্যের গতিবিধি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন সোমনাথ (Isro chief Somnath)। এমনকি অভিযান সফল হওয়ার পরেও বিষয়টি নিয়ে চরম গোপনিয়তা বজায় রেখেছিলেন। সোমনাথ আরও বলছেন, কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছে। কেমোথেরাপি এবং অস্ত্রোপচারও হয়েছে। হাসপাতালে চারদিন কাটিয়ে ইসরোর কাজে যোগ দিই। ব্যাথা ছাড়াই কাজ করতে থাকি। তবে সুস্থ হব কিনা তা নিয়ে নিশ্চিত এস সোমনাথ ছিলেন না বলেই সংবাদমাধ্যমকে জানান। যদিও আজ তিনি সুস্থ। তবে প্রতি মুহূর্তে চিকিৎসকদের কথা শুনে চলতে হচ্ছে বলে সাক্ষাৎকারে জানান ইসরো প্রধান (Isro chief Somnath)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+