হায়দরাবাদের ছায়া মালদহে, যুবতীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার অভিযোগ
হায়দরাবাদের ছায়া মালদহে, যুবতীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার অভিযোগ
ধর্ষণের পর খুন। হায়দরাবাদের ছায়া মালদহে। নৃশংস ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার চাকলামোড়ে ধানতলা এলাকায়। ওই যুবতীকে একটি আমবাগানে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায় এলাকার মানুষ। এরপরই এই ঘটনার খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা। মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর পেয়ে ছুটে আসে ইংরেজ বাজার থানার পুলিশ। মালদার ধানতলা থেকে উদ্ধার করা হয় ওই যুবতীর দগ্ধ দেহটি। সারা দেশ জুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে আন্দোলন চলছে। সেখানে এই ঘটনা অন্য মাত্রা যোগ করবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত ওই যুবতীকে চিহ্নিত করা যায়নি। পুলিশ আরও বলেছে, এলাকার বাসিন্দা না ওই যুবতী। এলাকার বাসিন্দারা কেউ তাকে চিনতে পারছে না বলে জানা গিয়েছে। আমবাগান থেকে যুবতীকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ এখন জানানো যাবে না বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্থানীয়দের অভিযোগ, ওই যুবতীকে ধর্ষণ করে তারপর পুড়িয়ে মারা হয়েছে।












Click it and Unblock the Notifications