সম্মানহানির চেষ্টা! হাওড়ায় দোতলা থেকে লাফ মহিলার
সম্মান বাঁচাতে দোতলা ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছেন এক মহিলা। অভিযোগ কাজের জন্য ঢেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে হাওড়ার নিশ্চিন্দা এলাকায়। পুলিশ জানায় যে এই ঘটনায় অভিযুক্ত সুবীর দলুইকে গ্রেফতার করা হয়েছে এবং এক নাবালককে আটক করা হয়েছে। আহত মহিলা ইমামবাড়া হাসপাতালে ভর্তি।

পুলিশ জানায় যে এই মহিলার বাড়ি হুগলি জেলার আদিসপ্তগ্রাম এলাকায়। সুবীর দলুই রাজমিস্ত্রির কাজ করে। এই মহিলাকে বাড়ির মেঝেতে পাথর বসানোর কাজ করতে সাহায্য করতে হবে বলে নিয়ে আসা হয়।
সোমবার রাতে সুবীর দলুই এই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে। তার সঙ্গে ছিল এক নাবালক। নিজের সম্মান বাঁচাতে তখন ওই মহিলা দোতলা ছাদে উঠে যায়। সেখানে তাকে সুবীর দলুই ধরতে এলে তিনি ছাদ থেকে লাফ দেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications