তড়িদাহত হয়ে মৃত্যু বধূর, আশঙ্কাজনক ২ শিশু! সরকারি সংস্থার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

ঠিকাদার সংস্থার গাফিলতিতে তড়িদাহত হয়ে প্রাণ গেল বধূর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। গুরুতর আহত ওই মহিলার দুই শিশু। আশঙ্কাজনক অবস্থায় তারা ভর্তি হাসপাতালে।

ঠিকাদার সংস্থার গাফিলতিতে তড়িদাহত হয়ে প্রাণ গেল বধূর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। গুরুতর আহত ওই মহিলার দুই শিশু। আশঙ্কাজনক অবস্থায় তারা ভর্তি হাসপাতালে।

তড়িদাহত হয়ে মৃত্যু বধূর! সরকারি সংস্থার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

চোপড়ার বাসিন্দা সাহিদা খাতুন দুই শিশুকে নিয়ে গিয়েছিলেন নিজেদেরই পাট ক্ষেতে। কিন্তু খেয়াল করেননি মৃত্যু দূতের। হঠাৎই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে যান তিনি। পায়ে জড়িয়ে যায় তার। সেখানেই অচৈতন্য হয়ে পড়েন সাহিদা।

খবর পেয়েই ঘটনাস্থলে যান কিছুটা দূরে থাকা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। প্রতিবেশীরাও ছুটে যান। বধূকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। তার দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার অধীনে কাজ করা ঠিকাদার সংস্থা এলাকায় বিদ্যুতের সংযোগ দিচ্ছি। সেই জন্য ১১ হাজার ভোল্টের তার টানা হচ্ছিল। বিদ্যুৎ থাকা অবস্থাতেই সেই তার খোলা মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ। সেই তার পায়ে জড়িয়ে মৃত্যু হয়েছে সাহিদা খাতুনের। এমনটাই অভিযোগ স্থানীয়দের।

ঠিকাদার সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার বিরুদ্ধেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+