কলকাতায় আজ থেকে পরিচয়পত্র ছাড়া মিলবে না কোনও ধরনের অ্যাসিড

পরিচয় পত্র? হ্যাঁ, সুপ্রিম কোর্টের আদেশ যে অ্যাসিড কিনতে লাগবে সরকারি পরিচয়পত্র। ভিনিগরও অ্যাসিড গোত্রীয়। যাকে বলে অ্যাসেটিক অ্যাসিড। তাই আজ থেকে শৌচাগার পরিস্কারের মিউরেটিক অ্যাসিড হোক বা খাবারে ব্যবহৃত অ্যাসেটিক অ্যাসিড, সরকারি পরিচপত্র না দেখালে মিলবে না অ্যাসিড।
আজ, মঙ্গলবার থেকেই সুপ্রিমকোর্টের এই নির্দেশিকা জারি হচ্ছে কলকাতায়। দেশে অ্যাসিড হামলার ঘটনা ক্রমশ বেড়ে চলায় রাজ্যগুলিকে দ্রুত তৎপর হতে বলেছিল সুপ্রিম কোর্ট। আর সেই অনুসারেই রাজ্য সরকার গত ৩০ নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছিল। কলকাতা পুলিসের মাধ্যমে প্রতিটি থানায় তা পৌঁছে গিয়েছে।
অ্যাসিড কেনার ক্ষেত্রে পরিচয় পত্র ছাড়াও ওই নির্দেশিকায় বলা হয়েছে, দোকানে একটি লগবুক বা রেজিস্টার খাতা রাখতে হবে। ক্রেতার নাম ঠিকানা এ অ্যাসিড কেনার কারণ সমস্ত তথ্যাদি নথিভুক্ত করতে হবে ওই লগবুকে। কলকাতায় ডিসি ও জেলার এসডিপিওকে ১৫ দিন অন্তর দোকানের অ্যাসিডের হিসাব জানাতে হবে।
এমনকী স্কুল কলেজে ল্যাবটরিতে ব্যবহৃত অ্যাসিডের প্রতি গ্রামের হিসাব রাখার জন্যও একজন কর্মীকে নিযুক্ত রাখার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও একাধিক নিয়মের কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। এই নিয়ম ভাঙলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।
আজ থেকে কলকাতায় এই নির্দেশিকা জারি হয়ে গেল। কিন্তু নির্দেশিকার এই কড়াকড়িতে অ্যাসিড হামলার ঘটনা রোধ করা যায় কি না এখন তাই দেখার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications