৪০ কিমি বেগে আছড়ে পড়ল কালবৈশাখী, কলকাতা ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আছড়ে পড়ল কালবৈশাখী। পূর্বভাস সত্যি করে ব্যাপক ঝড়-বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার সন্ধ্যায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আছড়ে ঝড়।

আছড়ে পড়ল কালবৈশাখী। পূর্বভাস সত্যি করে ব্যাপক ঝড়-বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার সন্ধ্যায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আছড়ে ঝড়। সেইসঙ্গে স্বস্তির বৃষ্টিতে ভিজল বাংলা। কলকাতা, শহরতলির জেলা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হয়েছে। কোথাও আবার হয়েছে শিলাবৃষ্টিও।

ঝড়ৃ-বৃষ্টি নিয়ে এল কালবৈশাখী

ঝড়ৃ-বৃষ্টি নিয়ে এল কালবৈশাখী

জেলায় প্রতিদিন নিয়ম করে কোথাও না কোথাও বৃষ্টি হলেও বেশ কিছুদিন ধরে পারদ চড়ছিল। কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছিল না। শহরে প্রথম কালবৈশাখী খাতা খুলেছিল শনিবার। রবিবার আবহাওয়া স্বস্তির ছিল। সোমবারও সকাল থেকে ছিল মেঘলা আকাশ। বেলার দিকে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টি শুরু হয়।

নিম্নচাপের জেরেই সপ্তাহভর বৃষ্টি চলবে

নিম্নচাপের জেরেই সপ্তাহভর বৃষ্টি চলবে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভরই বৃষ্টি চলবে। সেইসঙ্গে ঝড়ের পাশাপাশি কালবৈশাখীরও পূর্বাভাস দেয়। উত্তরের আকাশে নিম্নচাপের জেরেই সপ্তাহভর বৃষ্টি চলবে। সেই পূর্বাভাসমতোই সপ্তাহের প্রথম দিন বৃষ্টিতে ভিজল বাংলা। আছড়ে পড়ল ঝড়ও।

উত্তর-পূর্বের আকাশে ঘূর্ণাবর্তের জের

উত্তর-পূর্বের আকাশে ঘূর্ণাবর্তের জের

আবহবিদরা জানিয়েছেন, অসমের আকাশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগর থেকে সেদিকেই ছুটছে জলীয় বাষ্প। তার ফলে যে মেঘের সঞ্চার হচ্ছে তাতেই বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ঝোড়ো হাওয়া বয়ে গেয় ৪০ কিমি বেগে

ঝোড়ো হাওয়া বয়ে গেয় ৪০ কিমি বেগে

হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রকোপ তো থাকবেই। প্রতি জেলাতেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে। সপ্তাহভর এই বৃষ্টিতে ভিজবে বাংলা। এদিন ঝোড়ো হাওয়া বয়ে যায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+