সকাল থেকে মেঘলা আকাশ, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে কলকাতা শহরের আকাশ মেঘলা। বৃহ্স্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সকাল থেকে কলকাতা শহরের আকাশ মেঘলা। বৃহ্স্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত তাপমাত্রা আর কমবে না বলেই জানানো হয়েছে। তবে দিন দুয়েক পরে পরিস্থিতির বদল হতে পারে বলেও জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

মেঘলা আকাশ বাড়ল তাপমাত্রা

মেঘলা আকাশ বাড়ল তাপমাত্রা

সকাল থেকে শহরের আকাশ মেঘলা। যার জেরে বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার যা ছিল ১৩ ডিগ্রির কিছুটা বেশি।

বাড়বে কুয়াশার দাপট

বাড়বে কুয়াশার দাপট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে বাড়বে কুয়াশার দাপট। যার জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যেও প্রবেশ করেছে। যার জেরে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

তাপমাত্রায় স্থিতাবস্থা

তাপমাত্রায় স্থিতাবস্থা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রায় স্থিতাবস্থা বজায় থাকবে আপাতত। দিনদুয়েক পর থেকে নামতে পারে তাপমাত্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+