পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তরে হাওয়া প্রবেশ করছে বঙ্গে, পৌষের আগমনেই পড়বে শীত
উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বাংলায়। বহু প্রতীক্ষিত শীত অবশেষে রাজ্যে প্রবেশ করছে। পৌষের আগমনে শীতের প্রবেশ ঘটছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পরই।
উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বাংলায়। বহু প্রতীক্ষিত শীত অবশেষে রাজ্যে প্রবেশ করছে। পৌষের আগমনে শীতের প্রবেশ ঘটছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পরই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদিনের মধ্যেই রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। শীতের আমেজ অুভভূত হবে শীঘ্রই।

আবহবিদরা জানিয়েছেন, বুধবারের পর থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করবে। শীতের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতে ইতিমধ্যে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। আর দুদিন পরেই রাজ্যেও শীত বাড়বে। ঢুকবে শৈত্যপ্রবাহ।
আগামী দুদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হালকা কুয়াশা থাকবে। হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা তিন ডিগ্রি বেশি। আর দু-দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও নিচে নেমে যাবে।
উত্তরে শৈতপ্রবাহ শুরু হওয়ায় তুষারপাত হচ্ছে নিয়মিত। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হচ্ছে। তুষারপাত শুরু হয়েছে সিকিমেও। সোমবার থেকে রাজ্যের পারদও নিম্নমুখী হতে শুরু করবে। বুধবার থেকে শীত পড়বে রাজ্যে। তবে তা স্থায়ী হবে না। আগামী সপ্তাহে ফের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হলেই শীত উধাও হয়ে যাবে ফের।












Click it and Unblock the Notifications