নারদ স্টিং অপারেশনের ভিডিওতে থেকেও কেন গ্রেফতার নয় শুভেন্দু-মুকুল, দল বদলই কি কারণ? প্রশ্ন তুলল তৃণমূল

নারদ স্টিং অপারেশনের ভিডিওতে থেকেও কেন গ্রেফতার নয় শুভেন্দু-মুকুল, দল বদলই কি কারণ? প্রশ্ন তুলল তৃণমূল

নারদ কাণ্ডে সাত সকালে গ্রেফতার রাজ্যের তিন মন্ত্রী, দুই বিধায়ক। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না এই মামলায় এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলবদলের কারণেই কী তাঁদের রক্ষা করছে বিজেপি। বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল। এই নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে।

নারদ কাণ্ডে গ্রেফতার

নারদ কাণ্ডে গ্রেফতার

নারদ স্টিং অপারেশন কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী এবং দুই বিধায়ককে। সাত সকালেই গ্রেফতার করা হয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও গ্রেফতার করা হয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকেও। তাঁদের বাড়ি থেকে নিদাম প্যালেসে নিয়ে এসে গ্রেফতার করা হয়। আজই তাঁদের আদালতে পেশ করা হবে। একই সঙ্গে চার্জশিট জমা দেওয়া হবে আদালতে।

শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন

শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন

শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের নামও ছিল নারদ কাণ্ডে। স্টিং অপারেশনের ভিডিওতে দুই নেতার ছবিও রয়েছে। তারপরেও কেন শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে গ্রেফতার করা হল না এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিতে যোগ দেওয়ার জন্যই কী এই এই দুই প্রাক্তন তৃণমূল নেতাকে রক্ষা করছে গেরুয়া শিবির এই নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। ভোটের রায় মেনে নিতে না পেরেই সিবিআইকে অন্যায় ভাবে ব্যবহার করছে তারা।

প্রশ্ন তুললেন ম্যাথু

প্রশ্ন তুললেন ম্যাথু

শুধু তৃণমূল কংগ্রেস নয়, শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারদ স্টিং অপারেশ কাণ্ডের অন্যতম পুরোধা ম্যাথ্যু স্যামুয়েলও। তিনি নিজে এই ঘটনা জানার পর প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না। চার্জ শিটে মুকুল শুভেন্দুর নাম রয়েছে কিনা তা নিয়েও প্রশন তুলেছে তৃণমূল কংগ্রেস। দল বদলের পুরস্কার হিসেবে মুকুল-শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না বলেও দাবি করেছে শাসক দল।

সিবিআইয়ের পাল্টা দাবি

সিবিআইয়ের পাল্টা দাবি

সিবিআই দাবি করেছে মুকুল রায়ের বিরুদ্ধে তেমন পোক্ত প্রমাণ তাঁদের কাছে নেই তাই এখনই এঁদের নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। সিবিআইকে নিজে হাতে করে টাকা নিতে দেখা যায়নি। তাই রাজ্য সভার চোরম্যানের কাছে কোনওঅনুমতি চাওয়া হয়নি। সিবিআইয়ের দাবি শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, সৌগত রায়কে গ্রেফতারের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে চার্জশিটে নাম দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তার কোনও অনুমতি এখনও মেলেনি। যদিও লোকলভা এখনকার স্পিকার ওম বিড়লা। আর শুভেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিয়েছেন। কাজেই তাঁর নাম চার্জশিটে দেওয়ার জন্যে যে অনুমতি দেওয়া হবে না সবোঝাই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+