West Bengal Weather Update: হঠাৎ সকালে 'অন্ধকার' বাঁকুড়ায়, আলো জ্বলে উঠল গাড়িতে! কেন এমন অবস্থা? জানুন
West Bengal Weather Update: কালীপুজোর (Kali Puja 2024) পরেই একটা ঠাণ্ডা আমেজ পাওয়া যায়! কিন্তু নভেম্বর মাস পড়ে গেলেও এখন শীতের আমেজ নেই। তবে আজ সোমবার জেলার একাধিক জায়গাউ হঠাত করেই আবহাওয়ার বদল দেখা গিয়েছে। বিশেষ করে বাঁকুড়ার বিভিন্ন অংশ একেবারে ঘুন কুয়াশায় ঢেকে গিয়েছে।
দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে একেবারে আলো জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে গাড়িগুলিকে। কিন্তু ঠিক কবে থেকে পড়বে ঠাণ্ডা? এই অবস্থায় বড় আবডেট দিচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

অক্টোবরের শেষ থেকই ধীরে ধীরে বৃষ্টি কমতে শুরু করেছে। মোটামুটি শুষ্ক হতে শুরু করে আবহাওয়া। এমনকি জলীয় বাষ্পের পরিমানও অনেকটা কমে গিয়েছে। এই অবস্থায় নতুন করে আর বৃষ্টির পূর্বাভাস নেই।
West Bengal Weather Update: এক নজরে দক্ষিণবঙ্গের আপডেট
হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই আবহাওয়ার বদল ঘটবে। কিছুটা হলেও কমবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কনকনে ঠান্ডার পরিস্থিতি এখনই তৈরি হবে বলেই পূর্বাভাস।
West Bengal Weather Update: এক নজরে বাঁকুড়ার আপডেট
এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে বাঁকুড়া। দৃশ্যমানতা এতোটাই কম যে রাস্তায় বেরোনো যানবাহন গুলিকে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
বাস চালক জীবন মুর্ম্মু, মিঠু মণ্ডলরা বলেন, ঘন কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছেনা। এর মধ্যেও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই লক্ষ্য, ফলে ইতিমধ্যে বেশ কিছুটা সময় তাদের দেরী হয়েছে বলে তারা জানান।
একই কথা বলেন অন্যান্যরাও। তাদের কথায় শীতের শুরুতেই এই ধরণের ঘটনা আগে দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছেনা। নির্দিষ্ট সময়ে পরেই এদিন যানবাহন গুলি আসা যাওয়া করছে। একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছেন তারা প্রত্যেকেই জানিয়েছেন।
West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া একনজরে
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির পূর্বাভাস আছে। আগামী ২৪ ঘণ্টায় সব জেলাতেই দেখানে বৃষ্টির কথা বলা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন অংশে বৃষ্টির কথা বলা হয়েছে। তবে স্বস্তির খবর, কোনও জেলাতেই ভারী বৃষ্টির কথা বলা হয়নি। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির কথা বলা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।
-
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স











Click it and Unblock the Notifications