ধূলাগড়ে গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? জানতে চাইল হাইকোর্ট
ধূলাগড়ে গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, জানতে চাইল কলকাতা হাইকোর্ট। হলফনামা আকারে পেশ করতে নির্দেশ।
কলকাতা, ২০ জানুয়ারি : ধূলাগড়ে গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সরকারি আইনজীবীকে তা হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন।
ধূলাগড়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য প্রশাসনের ভূমিকার বিষয়ে বিশদে জানতে চান। আবেদনকারীর আইনজীবী কুন্তল মজুমদার জানান, বড় সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজ্য পুলিশ সে অর্থে কোনও ব্যবস্থা নেয়নি। তাই বিচারবিভাগীয় তদন্ত দাবি।

অবশ্য এই দাবির বিরোধিতা করে সরকারি আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেন, এই ঘটনায় পৃথক ১৪টি মামলা হয়েছে। পুলিশ এই ঘটনায় অনেককে গ্রেফতারও করেছে। তখনই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, কতজন গ্রেফতার হয়েছে, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা হলফনামা আকারে জানতে চায় আদালত। আগামী তিন সপ্তাহের মধ্য তা হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর হাওড়ার ধূলাগড়ের গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষে। শতাধিক বাড়িরতে বাঙচুর চালানো হয়। ঘটে অগ্নিসংযোগের ঘটনা। ঘরছাড়া হতে হয় অনেককে। ১৪৪ ধারা জারি থাকার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অনেকটাই। তবে এখনও গ্রাম বেশ থমথমে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications