বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের?
তীব্র গরমে প্রবল অস্বস্তিতে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। চৈত্রের প্রখর রোদ সব পুড়িয়ে দিচ্ছে যেন। তবে কিছুটা ভিন্ন চিত্র উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিন সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।

মঙ্গলবার চৈত্র সংক্রান্তিতে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু'এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে মূলত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে।
বুধবার পয়লা বৈশাখের দিন দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ওদিকে উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা ঝড়বৃষ্টি চলতে থাকবে।
-
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
স্যামসনের দুর্দান্ত শতরান, দিল্লির বিরুদ্ধে আইপিএলে এই মরসুমের প্রথম জয় পেল চেন্নাই -
আশা ভোঁসলে প্রয়াত: ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ কিংবদন্তি গায়িকার -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট -
চন্দ্র কুমার বসুর তৃণমূলে যোগ, বললেন, 'বিজেপিতে যাওয়া ঐতিহাসিক ভুল'











Click it and Unblock the Notifications