West Bengal Weather: সকাল থেকে রোদ-মেঘের লুকোচুরির খেলা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে রোদ আর মেঘের লুকোচুরির খেলা চলছে। তবে দিনে সঙ্গী যে আর্দ্রতাজনিত অস্বস্তি হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শনিবারের জন্য আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার ২০ অগাস্ট সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার অর্থাৎ ১৯ অগাস্ট সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টাতেও আবহাওয়ার একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো আবহাওয়া দফতরের তরফে।
শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা ছিল মঙ্গলবারেও।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৯ মিলি।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে উত্তরমুখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে নিম্নচাপটি ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যা আগামী দু-দিনের মধ্যে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে উত্তর ছত্তিশগড় অতিক্রম করে যাবে।












Click it and Unblock the Notifications