West Bengal Weather: স্বস্তি অধরা, ফের গরম বৃদ্ধির সতর্কবার্তা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তি মিললেও ফের অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সবকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গরম ও অস্বস্তির আবহাওয়া থাকতে পারে।
বুধবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এই দুই দিনই বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার যা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা মান্য বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২৯)
দমদম (২৮.৭ )
দিঘা (২৮.২)
মেদিনীপুর (২৭.৩)
কৃষ্ণনগর (২৭.২)
বাঁকুড়া (২৬)
শ্রীনিকেতন (২৬.৬)
বহরমপুর (২৭.৬ )
বর্ধমান (২৭)
পানাগড় (২৯.৪)
আসানসোল (২৭.৬)
পুরুলিয়া (২৫)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং ( ২০.৫)
কোচবিহার (২৪.১)
মালদহ (২৫.১)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications