West Bengal Weather: অতিভারী বৃষ্টিতে ফের ভাসতে চলেছে উত্তরবঙ্গ! একনজরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: নতুন স্পেলের অতিভারী বৃষ্টি। তাতেই কার্যত ভাসতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি। আবহাওয়া দফতর জানিয়েছেন, এদিন ভারী বৃষ্টি হলেও, বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে বাংলা-ওড়িশা উপকূলের মৎস্যজীবীরা যেন ২০ ও ২১ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরতে না যান।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.৫) | ২৪.৯ (২৫.৫) |
| বহরমপুর | (৩১.৬) | ২৭.৪ (২৬.৮) |
| বাঁকুড়া | (৩২.৫) | ২৪ (২৪.৫) |
| বর্ধমান | (৩৩.৬) | ২৪.২ ( ২৪.৬) |
| কোচবিহার | (৩২.৭) | ২৫.১ (২৫.৩) |
| দার্জিলিং | (২১.৪) | ১৫.৪ ( ১৬.৪) |
| কালিম্পং | (২৫) | ২১ (২০.৮) |
| দিঘা | (৩২.৬) | ২৫.৭ (২৫.৪) |
| কলকাতা | (৩১.২) | ২৭ (২৬.৫) |
| দমদম | (৩৩.২) | ২৬.২ ( ২৬.৩) |
| কৃষ্ণনগর | (৩০.৪) | ২৭ (২৬.৮) |
| মালদহ | (৩২.৪) | ২৬.৩ (২৬.২) |
| মেদিনীপুর | (৩০.৪) | ২৬.১ ( ২৬.১) |
| শিলিগুড়ি | (৩৫) | ২৬.৪ (২৭.১) |
| শ্রীনিকেতন | (৩১.১) | ২৫ (২৫.৪) |
| সুন্দরবন | (৩৪) | ২৪.৫ (২৬.৫) |












Click it and Unblock the Notifications