পাঁচ দিনে তাপমাত্রা হ্রাস ৩.৩ ডিগ্রি! এবার কোন পথে বাংলার জেলাগুলির আবহাওয়া, একনজরে পূর্বাভাস
West Bengal Weather: সোমবার কলকাতা-সহ বেশি কিছু জায়গার সর্বনিম্ন তাপমাত্রা আরও হ্রাস পেয়েছে। গত বৃহস্পতিবার ২১.৯ ডিগ্রি সেলসিয়াসের পরে তা প্রথমে কুড়ির আশপাশে এবং তারপরে তা ১৯-এর আশপাশে ঘোরাফেরা করার পরে এদিন তা ১৮ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। গত পাঁচ দিনে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৩.৩ ডিগ্রির মতো। তবে তাপমাত্রা হ্রাসের আর তেমন কোনও সম্ভাবনা নেই।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী তিন থেকে চার দিন এই অঞ্চলের দিনের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। রবিবার যা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং ২৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৫.৭)
বহরমপুর (১৮.৮)
বাঁকুড়া (১৫.৩)
বর্ধমান (১৫)
কোচবিহার ( ১২.৬)
দার্জিলিং (৭.২)
কালিম্পং (১২.৮)
দিঘা (১৮.৫)
কলকাতা (১৯)
দমদম (১৮.২)
কৃষ্ণনগর (১৬.৬)
মালদহ (১৭.৬)
মেদিনীপুর (১৮.১)
পুরুলিয়া (১৩.১)
শিলিগুড়ি ( ১৫)
শ্রীনিকেতন ( ১৩)
সুন্দরবন (১৯ )
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications