West Bengal Weather Forecast: ভারী বৃষ্টি না আর্দ্রতাজনিত অস্বস্তি? আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather Forecast: না, ঘূর্ণাবর্ত থেকে তৈরি নিম্নচাপ দক্ষিণবঙ্গে তেমন প্রভাব ফেলতে পারল না। এদিন ভোররাত থেকে উপকূলের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। দিনে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তিন জেলাকে বাদ দিয়ে আপাতত ভারী বৃষ্টির রূপ কোথাও দেখা যায়নি।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২০ মিমি (West Bengal Weather Forecast)।

weather forcast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৬জুলাই ২৭ ৩৩ সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে
১৭জুলাই ২৮ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
১৮জুলাই ২৮ ৩৪ সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, হাল্কা বৃষ্টি
১৯জুলাই ২৮ ৩৫ সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, হাল্কা বৃষ্টি
২০জুলাই ২৭ ৩৫ সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৬ জুলাই রবিবার (West Bengal Weather) জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৭ জুলাই জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় দার্জিলিং ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ১৮, ১৯, ২০ জুলাই আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যে কারণে ধীরে ধীরে গরম বাড়বে। এই সময়ের মদ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তৈরি হলে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৬ জুলাই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৭ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
  • ১৮ ও ১৯ জুলাই আপাতত ভারী কিংবা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই সময় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২০ জুলাই ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে তার আগে ১৮ জুলাই নাগাজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+