বাংলার করোনা রোগীদের নিয়ে চিকিৎসক সংগঠন এবার কেন্দ্রের দ্বারস্থ! চিকিৎসাব্যবস্থা নিয়ে মমতাকেও চিঠি
বাংলায় করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগের মাত্রা ছাড়াচ্ছে। যত দিন এগিয়ে যাচ্ছে , ততই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এরইমধ্যে মৃতের সংখ্যা নিয়েও দ্বন্দ্ব রয়েছে কেন্দ্র রাজ্যের। এমন পরিস্থিতিতে বাংলার চিকিৎসক সংগঠনের তরফে কেন্দ্র ও রাজ্য দুই তরফের কাছেই বিশেষ আবেদন গেল।

বাংলার চিকিৎসক মহলের আর্জি
বাংলার চিকিৎসক মহলের তরফে একটি চিঠিতে করোনা রোগীদের প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের পদক্ষেপ দাবি করা হয়েছে। চিঠিতে রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার সময়ের পন্থা অবলম্বন নিয়ে নয়া নিয়মের দাবি করা হয়েছে।

চিকিৎসকমহলের কী দাবি?
রাজ্যের চিকিৎসক সংগঠনের বক্তব্য, দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের বিভিন্ন রকমের স্ট্রেইন রয়েছে। ফলে রোগীদর ধরণও একরকম নয়। ফলে রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার সময় জায়গা বিশেষে যেন 'ডিসচার্জ' করার নিয়ম ধার্য করে দেয় কেন্দ্র। একই আর্জি সংগঠনটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও করেছে।

কেন্দ্রের নিয়ম কী বলছে?
এর আগে হাসপাতাল থেকে করোনা রোগীদের ছাড়ার সময় কোন কোন ক্ষেত্রে রোগীদের টেস্ট করা হবে,তা নিয়ে একটি নিয়ম জারি করে কেন্দ্র। সেখানে বলা হয়, যাঁরা খুব অসুস্থ বা রোগ প্রতিরোধের সঙ্গে বোঝপড়া করে নিতে বাধ্য হচ্ছেন শারীরিকভাবে, তাঁদের আরটিপিসিআর-এর দ্বারা নেগেটিভ টেস্ট হতে হবে। যাঁরা প্রিসিম্পটোমেটিক বা অল্পভাবে আক্রান্ত তাঁদের ছাড়ার আগে এই টেস্টের প্রয়োজন নেই। আর কেন্দ্রের এই নিয়ম নিয়েই নয়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

মমতাকে কোন বার্তা চিকিৎসকমহলের?
মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে ওই চিকিৎসক সংগঠন জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা যেমন, কলকাতা , হাওড়াতে মৃতদেহ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। সেই বিষয়টি যেন দেখা হয়। পাশাপাশি আইসিইউএর পরিস্থিতি অত্যন্ত খারাপ। সংকটের এমন এক পরিস্থিতিতে যদি কোভিড হাসপাতালের আইসিইউ সঠিক পরিকাঠামো না পায় , তাহলে সমস্যা গভীর হবে।












Click it and Unblock the Notifications