অভিষেকের ওপর হামলা 'জনরোষ', বললেন শমীক ভট্টাচার্য

এদিন শনিবার, সোনারপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং 'চোর’ স্লোগান ওঠে।

ঘটনায় বিজেপির দিকে অভিযোগের তির উঠলে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, "ঘটনায় দূর দূর পর্যন্ত বিজেপির কেউ যুক্ত নয়। তৃণমূলের বিরুদ্ধে মানুষের জনরোষ।"

বিজেপি সভাপতি আরও বলেন, ''আজ বিজেপি ক্ষমতায় এসেছে বলেই তৃণমূলের নেতারা অক্ষত রয়েছেন। ওরা যে পরিমাণ অত্যাচার মানুষের উপর করেছে, আমাদের জেলা সভাপতি, আমাদের দলের কর্মীদের অত্যাচার উপর করেছে, তারপর আমরা ছিলাম বলেই ওদের বিধায়ক-সাংসদরা এখনও এই অবস্থায় আছেন। অন্য কোনও দল থাকলে এতক্ষণ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পেতেন না।"

এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে শমীক ভট্টাচার্য সবাইকে শান্ত থাকার বার্তা দিয়েছেন: "এখনও বলছি, হিংসার পথ ছাড়ুন। সবাইকে শান্তিতে থাকতে দিন।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সোনারপুরে এক নিহত দলীয় কর্মীকে দেখতে যাচ্ছিলেন। পথেই প্রথমে কামালগাজির কাছে মহিলারা তাঁকে কালো পতাকা দেখান। এরপর সোনারপুর ঢুকতেই ডিম ছোড়া হয় ও 'চোর’ স্লোগান শোনা গিয়েছে।

গাড়ি থেকে নেমে বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলেও বিক্ষোভ তীব্র হয়। তাঁর মাথায় হেলমেট থাকায় সরাসরি আঘাত লাগেনি। অভিযোগ, তাঁর জামা ছিঁড়ে মারধরও করা হয়েছে। ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।

তবে এত বাধা অতিক্রম করেও তিনি দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন। সেখানেই অভিষেক জানান, ''এই হল ডবল ইঞ্জিনের নমুূনা। সবাই চেয়েছিল, ডবল ইঞ্জিন হোক। ওরা চায়, আমাদের মেরে ফেলতে। মারুক। আমার মৃতদেহ এখান থেকে বেরোবে। আমার মাথাটা বেঁচে গেল শুধু হেলমেট ছিল বলে। পুলিশ কোথাও নেই। সব ঘটনার ভিডিও রেকর্ড রইল। পুলিশকে খবর দেওয়া হোক।"

অভিষেক আরও বলেন, ''আমি এখান থেকে বেরিয়ে যেতেই পারি। কিন্তু এই পরিবারের উপর হামলা হবে তারপর। আমি এখন এঁদের ছেড়ে যেতে পারব না। বাহিনী পাঠিয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমি এই ঘটনা নিয়ে হাইকোর্টেও যাব, সুপ্রিমকোর্টেও যাব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+