Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Lok Sabha Election Results 2024 Live:দিল্লি যাচ্ছেন অভিষেক, জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা

কয়েকমাসের কঠিন পরিশ্রম, টানটান উত্তেজনা ও ভরপুর লড়াইয়ের শেষে এবার পালা ফলাফলের। বাংলার ৪২টি লোকসভা আসনের কোনটায় কোন দল থাবা বসাবে তা জানাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দাপট অব্যাহত থাকবে নাকি লোকসভা ভোটে এরাজ্যে বিজেপি রেকর্ড আসন দখল করে কেন্দ্রে ক্ষমতা দখলের পথে অনেকটা এগিয়ে যাবে তা সময়ই বলবে।

বুথ ফেরত সমীক্ষায় বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্রে বিজেপিকে এগিয়ে রেখেছে সংখ্যাধিক্য পোল এজেন্সি। এই অবস্থায় শেষ অবধি ফলাফলের পর কে এগিয়ে থাকে তা সময়ই বলবে। রাজ্যের কেন্দ্রওয়াড়ি ফলাফলের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন এই পেজে।

West Bengal Lok Sabha Election Results 2024 Live

Jun 05, 2024, 2:10 pm IST

দিল্লি রওনা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বিজেপির ভোট কমার কারণ ব্যাখ্যা করলেন অভিষেক।
Jun 05, 2024, 12:32 pm IST
পশ্চিমবঙ্গ

ক্যানিংয়ে বিজেপি নেত্রীর বাড়়িতে হামলা। মা এবং স্বামীকে মারধরের অভিযোগ।
Jun 05, 2024, 12:10 pm IST
পশ্চিমবঙ্গ

ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ।
Jun 05, 2024, 12:08 pm IST
পশ্চিমবঙ্গ

মধ্যমগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ
Jun 05, 2024, 12:00 pm IST
পশ্চিমবঙ্গ

হারের পরেও রুটিন একই রাখলেন দিলীপ ঘোষ।
Jun 05, 2024, 11:25 am IST
পশ্চিমবঙ্গ

বাঁকুড়ায় বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ
Jun 05, 2024, 9:38 am IST
পশ্চিমবঙ্গ

খাড়গের বাসভবনে আজ বৈঠক ইন্ডিয়া জোটের। অবিজেপি দলের নেতারা সেই বৈঠকে যোগ দেবেন।
Jun 05, 2024, 9:13 am IST
পশ্চিমবঙ্গ

আজ ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেস
Jun 04, 2024, 11:10 pm IST

এখনও শেষ হয়নি গণনা

রাত প্রায় ১১টা পর্যন্ত গণনায় বাংলায় তৃণমূল ২৮টি আসন জিতেছে। বিজেপি জিতেছে ১০টিতে। ১টিতে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে ২টিতে। ১টি আসনে কংগ্রেস ইতিমধ্যে জয়ী হয়েছে।
Jun 04, 2024, 10:09 pm IST
পশ্চিমবঙ্গ

সন্দেশখালি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে গেল বিজেপি ট্যুইট শুভেন্দু অধিকারীর
Jun 04, 2024, 8:51 pm IST
পশ্চিমবঙ্গ

কী বললেন শুভেন্দু অধিকারী

মানুষের বিরাট অঙ্কের সমর্থন বিজেপির সঙ্গে ছিল। ভোটের অঙ্কে হয়ত আমরা কম আসন পেয়েছি। তবে আমি অনেক ওঠানামার সাক্ষী। বিজেপির ভেঙে পড়ার কোনও কারণ নেই। আমরা ফের ঘুরে দাঁড়াব। চাকরি চোর, দুর্নীতিবাজরা এক হয়ে বিজেপিকে হারিয়েছে। ভোটের ফলাফলের পর প্রথম প্রতিক্রিয়ায় জানালেন বাংলা বিধানসভায় বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী।
Jun 04, 2024, 8:50 pm IST
পশ্চিমবঙ্গ

বালুরঘাট লোকসভা কেন্দ্র

বালুরঘাট লোকসভা কেন্দ্রে গণনার শেষে উত্তেজনা।ফলাফল ঘোষণা নিয়ে টালবাহানার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
Jun 04, 2024, 6:33 pm IST
পশ্চিমবঙ্গ

কাঁথিতে জয়ী সৌমেন্দু অধিকারী

কাঁথি লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
Jun 04, 2024, 6:29 pm IST
পশ্চিমবঙ্গ

জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Jun 04, 2024, 5:47 pm IST
পশ্চিমবঙ্গ

জয়ী জুন মালিয়া

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
Jun 04, 2024, 5:46 pm IST
পশ্চিমবঙ্গ

যাদবপুরে জয়ী সায়নী ঘোষ

যাদবপুর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পরাজিকত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী।
Jun 04, 2024, 5:33 pm IST
পশ্চিমবঙ্গ

কলকাতা দক্ষিণ কেন্দ্র

কলকাতা দক্ষিণ কেন্দ্রে বিপুল ভোটে দয়ী মালা রায়।
Jun 04, 2024, 5:24 pm IST
পশ্চিমবঙ্গ

রায়গঞ্জ লোকসভা কেন্দ্র

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী।
Jun 04, 2024, 5:20 pm IST
পশ্চিমবঙ্গ

হুগলি লোকসভা কেন্দ্র

হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
Jun 04, 2024, 5:13 pm IST
পশ্চিমবঙ্গ

দার্জিলিং লোকসভা কেন্দ্র

দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা।
Jun 04, 2024, 5:09 pm IST
পশ্চিমবঙ্গ

কোচবিহার লোকসভা কেন্দ্র

কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। পরাজিত বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক।
Jun 04, 2024, 5:08 pm IST
পশ্চিমবঙ্গ

শ্রীরামপুর লোকসভা কেন্দ্র

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Jun 04, 2024, 5:04 pm IST
পশ্চিমবঙ্গ

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার
Jun 04, 2024, 4:52 pm IST
পশ্চিমবঙ্গ

জয়নগর লোকসভা কেন্দ্র

জয়নগরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী
Jun 04, 2024, 4:18 pm IST
পশ্চিমবঙ্গ

বহরমপুর লোকসভা কেন্দ্র

বহরমপুর লোকসভা কেন্দ্রে ইন্দ্রপতন। পরাজিত কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান।
Jun 04, 2024, 4:15 pm IST
পশ্চিমবঙ্গ

বোলপুর লোকসভা কেন্দ্র

বোলপুর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল।
Jun 04, 2024, 4:14 pm IST
পশ্চিমবঙ্গ

বীরভূম লোকসভা কেন্দ্র

বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী শতাব্দী রায়। পরাজিত বিজেপি প্রার্থী।
Jun 04, 2024, 4:11 pm IST
পশ্চিমবঙ্গ

হাওড়া লোকসভা কেন্দ্র

হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী তিনি।
Jun 04, 2024, 4:09 pm IST
পশ্চিমবঙ্গ

ঘাটাল লোকসভা কেন্দ্র

ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। হারলেন বিজেপি প্রার্থী হিরণ
Jun 04, 2024, 4:04 pm IST
পশ্চিমবঙ্গ

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৬১৬৭৬ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। হার স্বীকার করলেন অর্জুন সিং
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+