জয়েন্টের ফল প্রকাশিত, প্রথম রায়গঞ্জের সৌরদীপ, দ্বিতীয় দুর্গাপুরের শুভম দে,তৃতীয় কলকাতার শ্রীমন্তী দে

জয়েন্টের ফল প্রকাশিত, প্রথম রায়গঞ্জের সৌরদীপ, দ্বিতীয় দুর্গাপুরের শুভম দে,তৃতীয় কলকাতার শ্রীমন্তী দে

করোনা আবহেইর কারণে ৬ মাস পর প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। দুপুর আড়াইটে থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। করোনা পরিস্থিতির কারণে কাউন্সিলিং নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

জয়েন্টের ফল প্রকাশিত, প্রথম রায়গঞ্জের সৌরদীপ, দ্বিতীয় দুর্গাপুরের শুভম দে,তৃতীয় কলকাতার শ্রীমন্তী দে

প্রথম দশের মেধাতালিকায় জেলার সংখ্যাই বেশি। প্রথম হয়েছেন উত্তরবঙ্গের রায়গঞ্জের সৌরদীপ দাস। রামকৃষ্ণমিশন দেওঘরের ছাত্র। দ্বিতীয় হয়েছেন দুর্গাপুরের শুভম দে। দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র। তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার শ্রীমন্তী দে। ডিপিএস রুবি পার্কের ছাত্রী। চতুর্থ হয়েছেন সাঁতরাগাছির উৎসব বসু।

অনলাইনে হবে কাউন্সিলিং। এবার জয়েন্ট উত্তীর্ণদের অনলাইনে কাউন্সিলিং নেওয়া হবে। তার জন্য তাঁদের কোনও রিপোর্টিং সেন্টারে যেতে হবে না। কলেজ শুরু হলে শুধু অরিজিনাল রেজাল্ট ফেরিফাই করলেই হবে। রেজিস্ট্রেশন ফি দিতে হবে না রাজ্যে জয়েন্টে যারা উত্তীর্ণ হয়েছে।

১৭,২৮৮টি কমন সার্ভিস রয়েছে রাজ্যে। সেই কমন সার্ভিস সেন্টার গুলিতে গিয়ে ফ্রিতে ডকুমেন্টেশন করতে পারবেন ছাত্রছাত্রীরা। কলেজের লিস্ট ওয়েব সাইটে দিয়ে দেওয়া হয়েছে। কাদের কোন জোনে কাউন্সিলিং হবে সেটাও জানিয়ে দেওয়া গবে ওয়েব সাইটে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে কাউন্সিলিং। জয়েন্টের মেইন পরীক্ষা হলে আবার কাউন্সিলিং করা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+