'বিরোধীদের ভোট দেওয়ায় নিশানা হচ্ছেন অনেকে', নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে গর্জে উঠলেন রাজ্য়পাল, তলব মুখ্যসচিবকে

'বিরেধীদের ভোট দেওয়ায় নিশানা হচ্ছেন অনেকে', নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে গর্জে উঠলেন রাজ্য়পাল, তলব মুখ্যসচিবকে

রাজ্য়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি যে খুব একটা খুশি নন তা ফের একবার জাহির করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তিনি ফের একবার এদিন তোপ দাগেন টুইটে।

ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব ধনকড়

ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব ধনকড়

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল ধনকড় ফের একবার তোপ দাগলেন। প্রসঙ্গত, ২০২১ নির্বাচনে রাজ্যে হিংসার জেরে প্রাণ হারান ১৬ জন। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, তৃণমূল ও বিজেপি দুই তরফের কর্মীদেরই এই ঘটনায় মৃত্যু হয়েছে। সেই সময় রাজ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে কমিশন ছিল। আর সেকারণেই মমতার তোপের নিশানায় সেই সময় পড়ে যায় কমিশন। এবার ৬ জুনের পোস্টে পাল্টা রাজ্যপাল কার্যত মমতা প্রশাসনের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে তোপ দাগেন।

 ধনকড়ের টুইট

ধনকড়ের টুইট

'রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। নিরাপত্তা বলে কিছু নেই। এহেন অবস্থায়, তাই মুখ্য সচিবকে সোমবার রাজভবনে ডাকা হয়েছে। ' এই বক্তব্য রাজ্যপাল ধনকড়ের টুইটে উঠে আসে। সেখানেই তিনি সাফ জানান, রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি ডেকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিবকে।

 আর কী জানালেন ধনকড়?

আর কী জানালেন ধনকড়?

এদিন টুইটে রাজ্যপাল ধনকড় প্রশ্ন তোলেন যে , ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রাজ্য কী পদক্ষেপ নিচ্ছে ,তা সম্পর্কে জানতেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠানো হয়েছে রাজভবনে। তিনি টুইটে সাফ জানিয়েছেন যে,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বিস্তারিত জানবেন মুখ্যসচিবের কাছ থেকে।

 বিরোধীদের ভোট দেওয়ার শাস্তি!

বিরোধীদের ভোট দেওয়ার শাস্তি!

রাজ্যপাল এদিন নিজের টুইটে লেখেন, বিরোধীদের ভোট দেওয়ার জন্য খেসারত দিতে হচ্ছে অনেককেই। অনেককেই সামাজিক বয়কটের মুখোমুখি হতে হচ্ছে। ধনকড় লেখেন, 'এখনও পুরোদমে ভোট পরবর্তী হিংসা চলছে। যা মানবতার লজ্জা। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। পুলিশও নীরব দর্শকে পরিণত হয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+