তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী, রাজ্যসভার সদস্যপদে ইস্তফা

তৃণমূল কংগ্রেস (trinamool congress) ছাড়লেন দীনেশ ত্রিবেদী (dinesh trivedi)। এদিন তিনি রাজ্যসভার সদস্যপদেও ইস্তফা দিয়েছেন। দলে দমবন্ধ হয়ে আসছে বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং

তৃণমূল কংগ্রেস (trinamool congress) ছাড়লেন দীনেশ ত্রিবেদী (dinesh trivedi)। এদিন তিনি রাজ্যসভার সদস্যপদেও ইস্তফা দিয়েছেন। দলে দমবন্ধ হয়ে আসছে বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, তিনি বিজেপিতে (bjp) যোগ দিলে খুশি হব।

 তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী

তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী

তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী। এদিন তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। পরে তিনি রাজ্যসভার সদস্যপদেও ইস্তফা দেন বলে জানা গিয়েছে। এব্যাপারে তিনি বলেছেন, দমবন্ধ হয়ে আসছিল। তৃণমূল ছাড়ার পাশাপাশি রাজ্যসভার সদস্যপদে ইস্তফা দিলেও, তিনি এই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান বলেই জানিয়েছেন তিনি।

 বাংলার হিংসার কথা রাজ্যসভায় উল্লেখ

বাংলার হিংসার কথা রাজ্যসভায় উল্লেখ

দেশের এই অংশে হিংসা চলছে। যার জন্য তাঁর মন খারাপ। বসে রয়েছেন, কিন্তু কোনও কিছু করতে পারছেন না। মন্তব্য করেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে এদিন বলার সময় বাড়তি সময় দেওয়া হয় রাজ্যসভায়। সেখানেই তিনি বলেন অন্তরাত্মা ডাক দিয়েছে।

 দীনেশকে টিকিট দিতে গিয়েই দল ছাড়েন অর্জুন

দীনেশকে টিকিট দিতে গিয়েই দল ছাড়েন অর্জুন

তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগের পরিস্থিতি ছিল একেবারে অন্যরকমের। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভাল বক্ত হিসেবে পরিচিত দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মাস লিডার হিসেবে পরিচিত অর্জুন সিং দল ছাড়েন। এরপর লোকসভার লড়াই সকলেরই জানা। দীনেশ ত্রিবেদীকে পরাজিত করে জয়ী হন অর্জুন সিং। পরবর্তী সময়ে দীনেশ ত্রিবেদীকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস।

দুঃখিত, বললেন সৌগত রায়

দুঃখিত, বললেন সৌগত রায়

দীনেশ ত্রিবেদীর দল ছাড়ার খবরে তিনি দুঃখিত। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, গত রবিবার দিল্লি যাওয়ার সময় তিনি ও দীনেশ ত্রিবেদী একই সঙ্গে গিয়েছেন। তখনও তিনি কোনও রকম অসন্তোষের কথা জানাননি বলে জানিয়েছেন সৌগত রায়। প্রসঙ্গত দীনেশ ত্রিবেদী গুজরাত থেকে কংগ্রেসি রাজনীতি শুরু করেন। তৃণমূল তৈরির শুরু থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে দ্বিতীয় ইউপিএ সরকারে রেলমন্ত্রী হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। কিন্তু বিরোধিতার জেরে ২০১২ সালে রেলমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি।

 দীনেশ ত্রিবেদী বিজেপিতে স্বাগত

দীনেশ ত্রিবেদী বিজেপিতে স্বাগত

এদিন দীনেশ ত্রিবেদীর পদত্যাগের খবর সামনে আসার পরেই বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় হোন কিংবা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সবাই দীনেশ ত্রিবেদী যদি বিজেপিতে যোগ দিতে চান, তাহলে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+