তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগের রাতে ইন্দ্রনীলকে নিয়ে অসন্তোষের পোস্টার, বাগদায় বিজেপিতেও একই ছবি

নীলবাড়ি দখলের মেগা লড়াইয়ে আজ থেকে কার্যত 'কার্টেন রাইজার' শুরু হতে চলেছে। এদিনই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের তরফে কোন প্রার্থী কোথায় দাঁড়াচ্ছেন,তা নিয়ে এতদিন শুধু চলছে জল্পনা। তবে এবার বাস্তব ছবিটা উঠে আসবে মমতার হাত ধরে। এদিকে, তৃণমূল ছাড়াও এদিন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়েও খবর উঠে আসতে পারে। এমন অবস্থায় , তৃণমূল বিজেপি দুই শিবিরেই দলীয় নেতাদের সম্ভাব্য প্রার্থী নিয়ে অসন্তোষ অব্যাহত।

বিজেপির অন্দরে কার প্রার্থীপদ নিয়ে অসন্তোষ?

বিজেপির অন্দরে কার প্রার্থীপদ নিয়ে অসন্তোষ?

উত্তর ২৪ পরগনার বাগদার বিদায়ী বিধায়ক দুলাল বরের প্রার্থীপদ নিয়ে বিজেপির একাংশ ক্ষোভ প্রকাশ করেছে সোশ্য়াল মিডিয়ায় দুলাল বরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপির একাংশের তরফে জানানো হয়েছে, তাঁরা দুলাল বরকে প্রার্থী চাননা। যদিও দুলাল বর বিষয়টিতে সেভাবে আমল দিতে চাননি।

 মুকুল ঘনিষ্ঠকে নিয়ে আপত্তি!

মুকুল ঘনিষ্ঠকে নিয়ে আপত্তি!

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে দুলাল বরকে মুকুল ঘনিষ্ঠ নেতা বলে অনেকেই চেনেন। ২০০৬ সালে তৃণমূল প্রার্থী হিসাবে দুলাল বর বাগদা থেকে জিতেছিলেন। ২০১১ সালে তাঁর পরিবর্তে উপেন বিশ্বাস তৃণমূল থেকে প্রার্থী হন। সেবার বাম সমর্থতি কংগ্রেসের প্রার্থী হয়ে দুলাল ভোটে লড়েন। পরে ফের তৃণমূলে আসেন। এরপর মুকুল রায়ের হাত ধরে তাঁর বিজেপিতে যোগদান হয়। বিজেপির রাজ্য এসি সেলের সভাপতি দুলালের বিরুদ্ধে পার্টির একাংশের কর্মীদের ক্ষোভকে যদিও দলের অভ্যন্তরীন বিষয় বলে সাফ বার্তা দিয়েছে বিজেপি। এদিকে, বাগদায় দুল্লা বরের জায়গায় অমৃতলাল বিশ্বাসকে প্রার্থী করার ডাক দিয়েছে দলের একাংশ।

 মমতার প্রার্থী তালিকা প্রকাশের আগে চন্দননগরে পোস্টার

মমতার প্রার্থী তালিকা প্রকাশের আগে চন্দননগরে পোস্টার

রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই 'ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে চাই' র পোস্টার দেখা গিয়েছে। সেই ছবি এবার হুগলির চন্দননগরে। সেখানে বিধায়ক ইন্দ্রনীল সেনের জায়গায় ভূমিপুত্রকে প্রার্থী করার ডাক দেওয়া হয়েছে।

 চন্দননগর থেকে জয়দেব সিংহের সমর্থনে পোস্টার!

চন্দননগর থেকে জয়দেব সিংহের সমর্থনে পোস্টার!

এদিকে, চন্দননগর থেকে জয়দেব সিংহের সমর্থনে পোস্টার পড়তে শুরু করেছে। শেনা যাচ্ছে চন্দননগর থেকে জিতে বিধায়ক হলেও এলাকায় সেভাবে দেখা যায়নি মন্ত্রী ইন্দ্রনীলকে। সেই জায়গা থেকে স্থানীয় তৃণমূল নেতা তথা চন্দননগরের তিনবারের কাউন্সিলার জয়দেব সিংহের সমর্থনে পোস্টার পড়তে শুরু করেছে। তবে এসব দাবিতে দিদি আমল দেবেন কি না, তা বিকেল গড়াতেই প্রকাশিত হবে তৃণমূলের প্রার্থী তালিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+