নির্বাচনের আগে তৃণমূল 'বিদায়' কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে! ডুমুরজলায় সময় ঘোষণা করলেন শুভেন্দু

নির্বাচনের আগে তৃণমূল 'বিদায়' কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে! ডুমুরজলায় সময় ঘোষণা করলেন শুভেন্দু

ডুমুরজলায় বিজেপির মেগা যোগদান মেলা থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং তৃণমূল কংগ্রেসকে (trinsmool congress) নিশানা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তিনি বলেন, নির্বাচনের আগেই কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস।

 যুবরাজকে হারিয়েছেন স্মৃতি ইরানি

যুবরাজকে হারিয়েছেন স্মৃতি ইরানি

এদিন বিজেপির ডুমুরজলার সভায় অন্যতম স্টার বক্তা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁকে নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমেথি থেকে তিনি যুবরাজ (রাহুল গান্ধী)কে হারিয়েছেন। এব্যাপারে তিনি আরও বলেন সবই সম্ভব। এব্যাপারে তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিশানা করেন।

 বৃত্ত পরিপূর্ণ হল

বৃত্ত পরিপূর্ণ হল

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ২০০৪ সালে যখন তৃণমূলের হয়ে কেউ লড়াই করতে চাইতো না, সেই সময় গঙ্গার এপাড়ে উলুবেড়িয়া থেকে লড়াই করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর অপর পাড়ে তমলুক থেকে লড়াই করেছিলেন তিনি নিজে। দুজনেই অবশ্য হেরে যান। সেই ২০০৪ সাল থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয়ে রশুরু। শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিল। আর ৩১ জানুয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছে। এতদিনে একটা বৃত্ত পরিপূর্ণ হল বলে মন্তব্য করেছেন তিনি।
শুভেন্দু অধিকার এদিন বিজেপিতে যোগদানকারী উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল সম্পর্কে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে এবং তৃণমূলকে তৃণমূল হয়ে উঠতে সাহায্য করেছিলেন প্রবীর ঘোষাল।

আসল পরিবর্তন ২০১১-তে আসেনি

আসল পরিবর্তন ২০১১-তে আসেনি

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আসেনি। প্রসঙ্গত ২০১১ সালে , তৃণমূলের স্লোগান ছিল পরিবর্তন। সেই স্লোগানেই পাশে দাঁড়িয়েছিলেন শিল্পী, সাহিত্যিক বুদ্ধিজীবীদের একটা বড় অংশ। নো ভোট ফর সিপিএম স্লোগান তোলা হয়েছিল। এবার সেই শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের একটা অংশই স্লোগান তুলেছেন নো ভোট ফর বিজেপি। শুভেন্দু অধিকারী বলেন, ২০২১-এর বিজেপি বাংলায় আসল পরিবর্তন নিয়ে আসবে। এদিনও শুভেন্দু অধিকারী বিজেপির স্লোগান চুরির অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

ফাঁকা হবে তৃণমূল

ফাঁকা হবে তৃণমূল

শুভেন্দু অধিকারী বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল যেসব জায়গায় ভাল ফল করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা। তিনি বলেন, ১৯ ডিসেম্বর তিনি সঙ্গীদের নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কার্যত ভেঙে পড়েছে। আর ৩০ ও ৩১ জানুয়ারি হাওড়ায় বিজেপিতে যোগদানের পরে সেই জেলাতেও তৃণমূলে সংগঠনের হাল খারাপ রয়েছে। এব্যাপারে শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ফাঁকা হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+