তৃণমূলের ভাঙনে লাভবান ওয়েইসির দল, মাইনরিটি সেলের কার্যকরী সভাপতি হলেন মিমের প্রার্থী

তৃণমূলের ভাঙনে লাভবান ওয়েইসির দল, মাইনরিটি সেলের কার্যকরী সভাপতি হলেন মিমের প্রার্থী

নির্বাচনের মুখে তৃণমূলে (trinamool congress) ভাঙন হয়েই চলেছে। এই ভাঙনে সব থেকে বেশি লাভবান বিজেপি (bjp)। তবে ঘাসফুল শিবিরের ভাঙনে লাভবান হয়েছে হায়দরাবাদের ওয়েইসির দল মিমও (aimim) । এবার তারা মুর্শিদাবাদ জেলার মাইনরিটি সেলের কার্যকরী সভাপতিকে প্রার্থী করেছে বিধানসভা নির্বাচনে।

দল ছেড়েছিলেন মাসখানেক আগে

দল ছেড়েছিলেন মাসখানেক আগে

একথা উল্লেখ করা যেতে পারে তৃণমূলের মুর্শিদাবাদা জেলার মাইনরিটি সেলের কার্যকরী সভাপতি তথা সাগরদিঘি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নুরে মেহবুব আলম দল ছেড়েছিলেন মাসখানেক আগে। কলকাতায় মিমের কার্যালয়ে গিয়ে ওয়েইসির দলের পতাকা গ্রহণ করেছিলেন তিনি।

 মিমের প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা

মিমের প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা

রাজ্যে মিম ২০ থেকে ২৫ টি আসনে প্রার্থী দিতে পারে। এখনও তাদের সব আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে সাগরদিঘি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে মিম। সেখান থেকে প্রার্থী করা হয়েছে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নুরে মেহবুব আলমকে। ইতিমধ্যে এই কেন্দ্রে মিমের দেওয়াল লিখনের কাজও শুরু হয়ে গিয়েছে।

তৃণমূলের বিধায়ককে নিশানা

তৃণমূলের বিধায়ককে নিশানা

মিমের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই নুরে মেহবুব আলম তোপ দেগেছেন এলাকার বর্তমান বিধায়ক সুব্রত সাহার প্রতি। তাঁর দাবি এলাকার মানুষ সুব্রত সাহাকে উন্নয়নমনূলক কাজে লপাশে না পেয়ে ভীষণ ক্ষিপ্ত। তাই তাঁরা ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চায়। স্থানীয় মানুষের আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে বলে দাবি করেছেন মিম নেতা। সেই কারণেই এই আসন থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের তরফে ইতিমধ্যেই এই আসনে বর্তমান বিধায়ক সুব্রত সাহাকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার টিকিট দেওয়া হয়েছে।

উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ

উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ

প্রাক্তন তৃণমূল নেতা নুরে মেহবুব আলম দাবি করেছেন, তিনি শিক্ষা কর্মাধ্যক্ষ থাকলেও প্রতিপদে তাঁকে কাজে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের একাংশ তাঁকে দলের কাজ করতেও বাধা দিয়েছে। সেই করাণেই তাঁর দলত্যাগ এবং আসাদউদ্দিনের দলে যোগদান। প্রসঙ্গত উল্লেখ্য যে, আসাদউদ্দিন ওয়েইসির দল যেসব জেলাকে এবারের নির্বাচনে টার্গেট করেছে তাঁর মধ্যে মুসলিম প্রধান মুর্শিদাবাদও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+