চিরদিন কেউ এক জায়গায় থাকে না, দরকারে পায়ে হাঁটবেন! ২১-এর আগে জল্পনা বাড়ালেন মুকুল
বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ঘোষণা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতী সহ সভাপতি মুকুল রায় (mukul roy) । তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর দায়ও নেই দায়িত্বও নেই। একইসঙ্গে মুকুল রায় বলেন, মানুষ
বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ঘোষণা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতী সহ সভাপতি মুকুল রায় (mukul roy) । তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর দায়ও নেই দায়িত্বও নেই। একইসঙ্গে মুকুল রায় বলেন, মানুষের কাছে পৌঁছনোর অনেক রাস্তা রয়েছে। চিরদিন কেউ একজায় থাকতে পারে না বলেও জল্পনা বাড়ান মুকুল রায়।

অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণা
অন্তর্বর্তী বাজেটে নানা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অন্তর্বর্তী বাজেটে রয়েছে নানা চমক। একদিকে যেমন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, অবসরকালীন সুবিধার ঘোষণা করেছেন, ঠিক তেমনই বিনামূল্যে রেশন জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৪৫ হাজার শ্রমিককে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব সস্তায় দিনে রাতের খাবারের জন্য মা নামে নয়া প্রকল্পের প্রস্তাব দিয়েছেন তিনি। স্বাস্থ্যসাথীর জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে মুখ্যমন্ত্রী বলেছেন ৩ বছর অন্তর রিনিউ করা হবে এই কার্ড।

মমতায় দায়ও নেই দায়িত্বও নেই
এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুকুল রায় বলেছেন, আগামী দিন তো আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। তাই দায়ও নেই দায়িত্বও নেই। কটাক্ষ করে তিনি বলেন, দায় আর দায়িত্ব থাকলে চিন্তা ছিল। তাই যার আগামী দিনে দায় ও দায়িত্ব নেই, তিনি যা খুশি বলতে পারেন। বাংলার মানুষই ভবিষ্যৎ বিচার করবেন বলে মন্তব্য করেছেন মুকুল রায়।

মানুষের কাছে যাওয়ার অনেক রাস্তা
বিজেপির পরিবর্তন যাত্রা প্রসঙ্গে মুকুল রায় বলেন, মানুষের কাছে যাওয়ার যে বার্তা নিয়ে বিজেপি যাবে বলে ঠিক করেছে, সেই যাত্রা শুরু হবে। তিনি বলেন, অনেক রাস্তা আছে, হেঁটে যাওয়া যাবে, সাইকেলে যাওয়া যাবে। যেভাবেই হোক যাওয়া যাবে। কিন্তু তাঁরা মানুষের কাছে পৌঁছবেনই। মানুষের কাছে পৌঁছে যাওয়ার আর্জি নিয়েই এই যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন মুকুল রায়। বলেন, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছনো যায়। পরিবর্তন যাত্রায় পুলিশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, আগে তো শুরু হোক। যাত্রা শুরু আগে তিনি বিষয়টি নিয়ে অত ভাবিত নন।

ছেলে মানুষি করছেন মমতা
জনসভায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ছেলে মানুষি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি বলেন, কেউ কারও সঙ্গে থাকতেই পারে এককালে, কিন্তু চিরদিন থাকতে পারে, এমন তো কোনও ব্যাপার নেই। কিন্তু এইভাবে রাজনৈতিক আক্রমণ আর প্রতি আক্রমণ রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে বলে মন্তব্য করেছেন তিনি। মুকুল রায় বলেন, রাজ্যে আম আমলে পরিবর্তনের যে লড়াই শুরু হয়েছিল তাতে অবদান ছিল শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের। তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তৃণমূলে যাঁরা রয়েছেন, তাঁরা বলবেন, আর দরকার নেই।












Click it and Unblock the Notifications