বেশি আসন নিয়ে ফিরব, আত্মপ্রত্যয়ী মমতা! কেন ফিরবেন ক্ষমতায়, জানালেন কারণ
বেশি আসন নিয়ে ফিরব, আত্মপ্রত্যয়ী মমতা
২০২১-এর নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ১১০ শতাংশ আত্মবিশ্বাসী। এদিন কলকাতায় এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। একইসঙ্গে তিনি বলেন তৃণমূল ২২১-এর বেশি আসনে জয় পাবে। এদিনের অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
দিন কয়েকের মধ্যেই রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। সেই পরিস্থিতিতে এদিন কলকাতায় ইন্ডিয়া টুডের কনক্লেভ ইস্ট ২০২১-এর অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু প্রশ্নের উত্তরও তিনি দেন।

১১০ শতাংশ আশাবাদী
জয়ের আত্মবিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ১১০ শতাংশ আত্মবিশ্বাসী। তিনি আরও দাবি করেন, গত দুই নির্বাচনের থেকে বেশি সংখ্যাক আসনে তৃণমূল জয় পাবে। সংখ্যা ২২১-এর বেশি হবে বলেও দাবি করেছেন তিনি। এই নির্বাচনকে তিনি আলাদা করে দেখছেন না। তিনি নিজেকে ফের স্ট্রিট ফাইটার হিসেবে দাবি করে বলেন, প্রতিদিনই তিনি লড়াই করছেন।

নির্বাচনে লড়াইয়ের ইস্যু
নির্বাচনে লড়াইয়ের ইস্যু সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন সব খেরে ইস্যু হল ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়া। একইসঙ্গে তিনি বলেন, রাজ্যের ৫ লক্ষ পরিবারকে ফ্রি স্বাস্থ্য বিমা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্য খাবার ফ্রি, স্বাস্থ্য ফ্রি, শিক্ষাও ফ্রি। তিনি বলেন রাজ্যের অন্তত ৯৯.৯৯% মানুষ কোনও না কোমনও প্রকল্পের দ্বারা সুবিধাপ্রাপ্ত। এই সবের জন্যই তিনি ফের ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, লোকে তাঁকে দলের আদর্শ নিয়ে প্রশ্ন করেন। তাঁর উত্তরে তিনি বলেন মানুষের জন্য তৃণমূল। তাঁরা বিশ্বাস করেন, তাঁরা গণতন্ত্রের জন্য।

বিজেপিকে নিশানা
বাংলা কখনই জাতি কিংবা ধর্ম ভিত্তিক রাজনীতি দেখেনি। কিন্তু বিজেপির জন্যই তা এখানে শুরু হয়েছে। বিজেপিই মানুষকে মানুষের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁরা বাঙালিদের মধ্যেও বিভেদ তৈরি করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে বাংলাদেশি আবার কাউকে বিহার বলছে। ভাষা নিয়েই লড়াই বাধানো হচ্ছে। তিনি বলেন, বিজেপি এইসব করছে, কারণ উন্নয়নের নিরিখে যদি ভোট হয়, তাহলে বিজেপি জানে তারা হেরে যাবে। প্রতিদিন তারা গুণ্ডামো করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আয়কর আর সিবিআই-এর নামে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। তিনি তৃণমূলকে ধ্বংস করবেন বলেছেন। তিনি (অমিত শাহ) কী ভাবেন মমতা কি বন্ডেড লেবার না চাকর। এমন ঘৃণ্য রাজনৈতিক দল তিনি দেখেননি বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ দুটি লোক মিলে দেশ চালাচ্ছে। নিজের দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, দেশের সব থেকে দুর্নীতি যুক্ত দল হল বিজেপি। দলবদল সম্পর্কে তিনি বলেছেন, বিজেপি থেকেও অনেকে তৃণমূলে যোগ দিয়েছেন। তবে তৃণমূল থেকে যাঁরা গিয়েছেন, তাঁরা সবাই দুর্নীতি গ্রস্ত। নিজেদেরকে বাঁচাতেই তাঁরা গিয়েছেন বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব নেতা দল পরিবর্তন করেছেন, তাঁরা নিজেদের জেলা থেকেই ২-৩ জনকে জেতাতে পারবেন না বলে দাবি করেছেন তিনি।
নেতাজির নামাঙ্কিত অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া উচিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে সরকারি অনুষ্ঠানে দলের স্লোগান দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, ধর্ম হল নিজের আর উৎসব হল সবার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারা সঙ্ঘের বিরুদ্ধে লড়াই করছেন না, করছেন বিজেপির বিরুদ্ধে।

রাজ্যপালের সংজ্ঞা পরিবর্তিত হয়েছে
রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায বলেছেন, এর সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। তবে তিনি এর জন্য রাজ্যপালকে দোষ দিতে চান না। সাংবিধানিক পদে থেকে বিজেপি যা বলছে, তাই তিনি করছেন।












Click it and Unblock the Notifications