কাটমানির তির এবার মোদী সরকারের দিকে, ভ্যাকসিনের দাম নিয়ে নিশানা অভিষেকের
রাজ্যগুলিকে দেওয়া কোভিশিল্ডের টিকার (vaccine) দাম ১০০ টাকা করে কমিয়ে দেওয়ার ঘোষণা করে টুইট করেছিলেন সিরাম ইনস্টিটিউটের (sii) সিইও আদর পুনাওয়ালা। তা সত্ত্বেও বর্তমান দাম কেন্দ্রকে দেওয়া টিকার দামের দ্বিগুণ। যা নিয়ে মে
রাজ্যগুলিকে দেওয়া কোভিশিল্ডের টিকার (vaccine) দাম ১০০ টাকা করে কমিয়ে দেওয়ার ঘোষণা করে টুইট করেছিলেন সিরাম ইনস্টিটিউটের (sii) সিইও আদর পুনাওয়ালা। তা সত্ত্বেও বর্তমান দাম কেন্দ্রকে দেওয়া টিকার দামের দ্বিগুণ। যা নিয়ে মোদী সরকারকে (narendra modi) আক্রমণ করেছে ডায়মন্ডহারবারের তৃণমূল (trinamool congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

টিকার দাম কমিয়েছে সিরাম ইনস্টিটিউট
দাম ঘোষণা পরে রাজ্যগুলির থেকে প্রতিবাদ হওয়ায় কেন্দ্রের তরফে সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে অনুরোধ করা হয় রাজ্যগুলিকে দেওয়া টিকার দাম কমানোর জন্য। এরপরেই সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়, রাজ্যগুলিকে দেওয়া কোভিশিল্ডের টিকার দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হচ্ছে। এতে রাজ্যগুলির কোটি কোটি টাকা বাঁচবে এবং টিকা আরও বড় অংশের মানুষের সামনে পৌঁছে যাবে। অনেক জীবন বাঁচবে, মন্তব্য করেছিলেন তিনি।

কেন্দ্রকে নিশানা অভিষেকের
এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে নিশানা করেছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বলেছেন, দাম নিয়ে বিড়ম্বনায় পড়ে কেন্দ্র রাজ্যগুলিকে দেওয়া ভ্যাকসিনের দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করেছে। কিন্তু কেন্দ্র এই পরিস্থিতিতেও ভ্যাকসিন পাচ্ছে ১৫০ টাকা করে। অর্থাৎ রাজ্যগুলিকে দ্বিগুণ দামে ভ্যাকসিন নিতে বাধ্য করা হচ্ছে। এই পার্থক্যের সমালোচনা করেছেন তিনি।

ভ্যাকসিনের কাটমানি সরকারের
টুইটারে প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে তিনি বলেছেন, কেন্দ্র সরকার রাজ্যগুলিকে লুট করছে। বিধ্বংরসী অতিমারীতে যখন মানুষের প্রাণ বাঁচানোর কথা, সেই সময় ভ্যাকসিন থেকে কাটমানি নিচ্ছে সরকার। তাঁর প্রশ্ন প্রধানমন্ত্রীই এই পার্থক্য তৈরি করেছেন, কেননা দেশের ৬৩% মানুষ তাঁদেরকে ভোট দেন না।

সারা দেশে ভ্যাকসিনের একদাম করার দাবি করেছিলেন মমতা
সপ্তাহখানের আগে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সারা দেশে ভ্যাকসিনের একদাম করার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, কোভিড নরেন্দ্র মোদীর অবদান। ভ্যাকসিন লুকিয়ে রেখেছিল। তাই মানুষ মারা যাচ্ছে। দিল্লি থেকে আগে যদি ভ্যাকসিন দেওয়া হত, তাহলে কোভিড হত না বলেও মন্তব্য করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন, বিজেপি রাজনৈতিকভাবে ওয়ান নেশন, ওয়ান পার্টি, ওয়ান লিডারের কথা বলে, কিন্তু ভ্যাকসিনের সময় বলে ওয়ান ভ্যাকসিন মেনি প্রাইস।












Click it and Unblock the Notifications